অপরাধ

রংপুরে হিন্দু বাড়িতে হামলা: ঘটনার প্রধান আসামি টিটু রায় গ্রেপ্তার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে হিন্দুদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা, ধ্বংসপ্রাপ্ত ঘর ও ক্ষতিগ্রস্ত সামগ্রী দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রংপুরের গঙ্গাচড়ায় হামলা ও সংঘর্ষ মামলার প্রধান আসামি টিটু রায় তারাগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, গত ২৮ অক্টোবর টিটু রায় নামে এক যুবক ‘এমডি টিটু’ নামে তার আইডিতে হযরত মুহম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর উক্তি দিয়ে ফেসবুকে পোস্ট করেন।

এক পর্যায়ে শুক্রবার বেলা ৩ টার দিকে রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ করে এলাকাবাসী। এসয় পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ জন নিহত।

এরপরই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ৭দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

 

বিষয়:রংপুর হিন্দু বাড়িতে হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…