চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিজারে দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

গেল প্রায় এক বছর ধরে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বাংলাদেশের প্রথম অমনিবাস (অ্যান্থলজি) চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’।

১৫ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি চূড়ান্ত হয়েছে বছরের প্রতীক্ষিত এই ছবিটি। এরইমধ্যে হাতে এসেছে সেন্সর ছাড়পত্র। এখন চলছে মুক্তির শেষ সময়ের প্রস্তুতি। প্রচার প্রচারণা নিয়েও ব্যস্ত ছবির পুরো টিম। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে অনলাইনে মুক্তি পেল ছবির টিজার!

৪৩ সেকেন্ডের টিজারে উঠে এসেছে, ঢাকা শহরের এই সময়ের তরুণ তরুণীর নানাবিধ সংকটের গল্প। যে সংকটগুলোর মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়ত। এমন টুকরো টুকরো বেশ কিছু দৃশ্যে’র দেখা মেলে টিজারে।


ছবির প্রচার প্রচারণা নিয়ে তুমুল ব্যস্ততার মধ্যে আছেন এই ছবির ক্রিয়েটিভ প্রডিউসার আবু শাহেদ ইমন। চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, এই ছবিটি আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। এগারোজন নির্মাতার এগারোটি গল্পের ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। এতে অভিনয় করেছেন এই সময়ের অসংখ্য জনপ্রিয় আর্টিস্ট, তাই স্বাভাবিক ভাবেই আমাদের প্রচার প্রচারণাও এসব মাথায় রেখেই হচ্ছে।

নির্মাণের শুরু থেকেই এই ছবিটি সম্পর্কে দর্শক জেনে আসছেন, তারউপর গত এক বছর ধরে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শনী হয়েছে, পুরস্কার জিতে নিয়েছে। আশা করছি দর্শকই এই ছবির প্রচারণায় অংশ নিবেন। এমন নতুন ধরনের ছবির কথা আরো আরো দর্শকের কাছে তারাই পৌঁছে দিবেন।-বলছিলেন ‘জালালের গল্প’ নির্মাতা আবু শাহেদ ইমন।

আগামি দুই-তিন দিনের মধ্যে ‘ইতি, তোমারই ঢাকা’র ট্রেলার রিলিজের পরিকল্পনা করছেন ইমন।

Reneta

‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন অন্তত অর্ধ শতাধিক জনপ্রিয় তারকা। তাদের মধ্যে উল্লেখযোগ্য ফজলুর রহমান বাবু, নুসরাত ইমরোজ তিশা, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভ্র, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, মনোজ প্রামাণিক, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইয়াশ রোহান, রওনক হাসান, শেহতাজসহ আরও অনেককে।

ছবিগুলো নির্মাণ করেছেন গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হ‌ুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিম নূর ও তানভীর আহসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্চিতা স্পর্শিয়াঅ্যালেন শুভ্রইতি তোমারই ঢাকাইন্তেখাব দিনারইয়াশ রোহানইরেশ যাকেরকৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়গোলাম কিবরিয়া ফারুকীতানভীর আহসানতামিম নূরনুসরাত ইমরোজ তিশানুহাশ হুমায়ূনফজলুর রহমান বাবুমনোজ প্রামাণিকমাহমুদুল ইসলামমীর মোকাররম হোসেনমোস্তফা মনোয়াররওনক হাসানরবিউল আলমরাহাত রহমানলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশেহতাজসালেহ সোবহানসৈয়দ আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬

‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী, দিচ্ছেন নির্দেশনা’

জুলাই ১১, ২০২৬

আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

জুলাই ১১, ২০২৬

কার মাথায় উঠলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT