চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকে থাকার ম্যাচে অল্প পুঁজি পেল ঢাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

জিতলে সরাসরি কোয়ালিফাই, নাহলে তাকিয়ে থাকতে হবে অন্য দুই ম্যাচের দিকে। ফরচুন বরিশালের বিপক্ষে বাঁচা-মরার এমন ম্যাচে অবশ্য বড় সংগ্রহ পেল না মিনিস্টার গ্রুপ ঢাকা।

মিরপুরে লিগ পর্বের শেষ ম্যাচে কোয়ালিফাই করা সাকিবের দলের বিপক্ষে ১২৮ রানে থামল মাহমুদউল্লাহ-তামিমদের ইনিংস। মুজিব-সাকিবের ঘুর্ণিতে যেখানে পুরো দল কাবু সেখানে ৬৬ রানের ইনিংস খেলে লজ্জার স্কোরের হাত থেকে বাঁচিয়েছে তামিম।

সংক্ষিপ্ত স্কোর: মিনিস্টার গ্রুপ ঢাকা— ২০ ওভারে ১২৮/৯; তামিম ৫০ বলে ৬৬ (৯ চার ১ ছক্কা)।

আসরে দুই ম্যাচ হাতে রেখেই শেষ চার নিশ্চিত করেছে সাকিবের বরিশাল। খুলনাকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চারের জায়গা নিশ্চিত করা দুই দলের পয়েন্ট সমান— ১৩। এক ম্যাচ করে বাকি থাকা খুলনা ও চট্টগ্রামের উভয়ের পয়েন্ট ৮। ৯ পয়েন্ট নিয়ে বরিশালের বিপক্ষে শেষ চার নিশ্চিতের লড়াইয়ে নামছে ঢাকা।

সমীকরণ যেখানে ‘হারলেই ছিটকে যাবার’— সেখানে ব্যাটে ভালো শুরু পায়নি ঢাকা। বরিশালের বিপক্ষে শুক্রবার টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তোপের মুখে পড়ে দলটি। সাত রানে প্রথম উইকেট হারানোর পর দলীয় পঞ্চাশের আগেই হারান আরও দুজনকে।

মুজিব-সাকিবের ঘুর্ণিতে নাকাল ঢাকাকে আরও ব্যাকফুটে রেখেছে ডুয়াইন ব্রাভো। ক্যারিবিয়ান এই মিডিয়াম পেসার চার ওভারে ১৮ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট।

Reneta

আসরে রান খরায় ভুগতে থাকা মোহাম্মদ নাঈম ওপেনে নেমে করেন ৯ বলে ৬ রান। শফিউলের বলে নাঈম ফেরার পর তিনে নামা জহুরুল ফিরেছেন মুজিবের বলে। শট খেলতে গিয়ে লাইন মিস করা ডানহাতি ব্যাটার করেছেন দুই রান।

৫০ বলে ৬৬ রানের ইনিংসে রানের গতি চালিয়ে রাখেন তামিম ইকবাল। অপরপাশে, একে একে ব্যর্থ হন অধিনায়ক মাহমুদউল্লাহ (৩), শামসুর রহমান (৩), কাইস আহমেদরা।

দলীয় শতরান পার করে তামিম ফিরলে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে ঢাকা। সেখানে ২৭ বলে ২১ রানের ইনিংস খেলে ১২৮ রানের সংগ্রহ আনেন শুভাগত হোম।

ঢাকার ৯ উইকেট হারানোর দিনে ভাগাভাগি করে নিয়েছেন সাকিব-মুজিবরা। ৪ ওভারে ১৫ রান খরচায় জহুরুলকে ফিরিয়েছেন আফগান স্পিনার মুজিব। সাকিব নিয়েছেন একটি উইকেট। দুটি করে উইকেট তুলেছেন পেসার শাফিউল ও ব্রাভো ও রানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাতামিমবঙ্গবন্ধু বিপিএল-২০২২বরিশাললিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT