চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকা না নিলে অ্যাথলেটদের কোয়ারেন্টাইনের মেয়াদ ২১ দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

বিশ্বের বেশ কয়েকটি দেশে নজিরবিহীনভাবে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে আগামী মাসে বেইজিংয়ে ৪-২০ ফেব্রুয়ারি হতে যাওয়া শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী অ্যাথলেটদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ঊর্ধ্বতন কর্তারা।

গেমসে অংশ নিতে যাওয়া অ্যাথলেট এবং গেমসের সঙ্গে যুক্তদের কেউ করোনার টিকা না নিয়ে থাকলে তাদের ২১ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর ২৪ ঘণ্টার ভেতর সকলের দুইবার পিসিআর টেস্ট করানোর পর রিপোর্ট নেগেটিভ এলে এবং শরীরে করোনার উপসর্গ না থাকলে তবেই তাদের কোয়ারেন্টাইন থেকে মুক্তি মিলবে।

করোনার প্রাদুর্ভাবের মধ্যেও গত বুধবার জাতীয় অলিম্পিক কমিটিগুলোর সঙ্গে আয়োজক, আন্তর্জাতিক ফেডারেশন এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক রুদ্ধদ্বার যৌথ বৈঠকের পর গেমস স্থগিত করার বিষয়টি খারিজ করা হয়েছে।

আইওসির সমন্বয় কমিশনের চেয়ারম্যান হুয়ান অ্যান্থনিও সামারাঞ্চ নিশ্চিত করেছেন, অংশগ্রহণকারী এবং চীনা জনগণ সকলের জন্য একটি নিরাপদ অলিম্পিক শীতকালীন গেমস মঞ্চস্থ করার জন্য সব ধরনের কাজ চালিয়ে যাচ্ছে।

করোনার নতুন ধরন ওমিক্রন সমগ্র ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য হারে ছড়িয়ে পড়ার বিষয়ে আইওসির সভাপতি থমাস বাখ বলেছেন,‘গেমস শুরুর মাত্র কয়েকদিন আগে ক্রীড়াবিদদের অলিম্পিকে অংশ নেয়া যাতে স্বপ্নই থেকে না যায় সেটি নিশ্চিতে আমাদের সবকিছুই করতে হবে।’

‘এখন সকল অংশগ্রহণকারীদের যারা ভ্রমণ করবে, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। বেইজিংয়ে যাওয়ার আগে ইতোমধ্যে সরবরাহ করা কোভিড নীতিমালা সম্বলিত ব্যবস্থাপত্র তাদের অনুসরণ করা উচিৎ। এটি শুধুমাত্র ব্যবস্থাপত্রই নয়, বেইজিং-২০২২ অলিম্পিককে প্রাণবন্ত রাখার পন্থা।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনবাচবেইজিং অলিম্পিক-২০২২লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা কখনও সেমিফাইনালে হারেনি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

জুলাই ১২, ২০২৬

মৌসুমী নিম্নচাপে বদলে যাচ্ছে বর্ষাকালে বৃষ্টির ধরণ

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT