চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকাদান কর্মসূচিতে গণসচেতনতায় মসজিদে যুবলীগের আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২১
বাংলাদেশ
A A

গণ টিকাদান কর্মসূচি সম্পর্কে গণসচেতনতা তৈরিতে মসজিদে যুবলীগ আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে আজ শুক্রবার জুম্মার নামাজের সময় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে ইমামদের মাধ্যমে যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ মানুষ বাঁচাতে, দেশ বাঁচাতে করোনা ভাইরাসের টিকা গ্রহণের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে ধর্মপ্রাণ মুসল্লীদেরকে অবহিত করেন।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মহিউদ্দিন কাসেমী যুবলীগের এ-কর্মসূচি সম্পর্কে বলেন, মুসল্লীদেরকে আমরা টিকা গ্রহণ সম্পর্কে অবহিত করেছি। প্রধানমন্ত্রী আমাদের জীবন বাঁচাতে, দেশ বাঁচাতে ফ্রি টিকার ব্যবস্থা করেছেন। দেশপ্রেমিক নাগরিক হিসেবে এখন আমাদের ইমানি দায়িত্ব টিকা গ্রহণ করে দেশকে বাঁচানো। এই কথাগুলো প্রিয় মুসল্লীদেরকে আমি অবহিত করেছি।

যুবলীগের আহ্বানে হাইকোর্ট মাজার মসজিদের ইমাম আব্দুল কাদের ধর্মপ্রাণ মুসল্লীদের উদ্দেশে বলেন, করোনাভাইরাসের এই মহাপ্রকোপ থেকে বাঁচতে টিকা গ্রহণের বিকল্প নাই। সরকার বিনামূল্যে টিকা প্রদান করছে। আপনারা আপনার পরিবার বাঁচাতে, দেশ বাঁচাতে অতি সত্ত্বর করোনা ভাইরাসের টিকা গ্রহণ করুন।

গতকাল ৫ আগস্ট করোনাভাইরাস প্রতিরোধে গণটিকাদান সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিতে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, প্যাগোডার ভিক্ষু, গির্জার ফাদারসহ সকল ধর্মীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান যুবলীগ। সেই আহ্বানের প্রেক্ষিতে আজ দেশের বিভিন্ন জেলার মসজিদে মসজিদে করোনাভাইরাস প্রতিরোধে গণটিকাদান কর্মসূচি সম্পর্কে সচেতনতামূলক এ কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল যুবলীগের উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা সই করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘‘করোনার এই মহাসংকটে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ও আন্তরিকতায় বাংলাদেশের মানুষ বিনামূল্যে টিকা গ্রহণ করছে। ইতোমধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে রাজধানী শহর, বিভাগীয় শহর, মহানগর এবং স্থানীয় পর্যায়ে প্রতিটি ইউনিয়ন পরিষদে সরকারিভাবে বিনামূল্যে টিকা প্রদান করার কর্মসূচি ঘোষিত হয়েছে।

Reneta

শুক্রবার পবিত্র জুম্মার নামাজে দেশের সকল ইউনিয়ন ও ওয়ার্ডের প্রতিটি মসজিদের সম্মানিত ইমামগণ যেন উপস্থিত সম্মানিত মুসল্লিদের উদ্দেশ্যে করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণ এবং টিকা গ্রহণের উপকারিতার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন। এ ক্ষেত্রে দেশের সকল ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দকে স্ব-স্ব এলাকার মসজিদের সম্মানিত ইমাম, মন্দিরের পুরোহিত, গির্জার ফাদার, প্যাগোডার ভিক্ষুসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের নেতৃবৃন্দকে নামাজ ও প্রার্থনার সময় তাদের এলাকাবাসীদের করোনাভাইরাস প্রতিরোধে গণটিকাদান সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুবলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থোপেডিক চিকিৎসায় জাপান-চীনের রোগীদের আস্থার ঠিকানা বাংলাদেশ

অর্থোপেডিক চিকিৎসায় জাপান-চীনের রোগীদের আস্থার ঠিকানা বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬
ফায়ার সার্ভিসে নিয়োগে কঠোর নজরদারি, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ

ফায়ার সার্ভিসে নিয়োগে কঠোর নজরদারি, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ

জুলাই ১১, ২০২৬

এআই ব্যবহারে কম বয়স বলতে কতটুকু বয়স বোঝায়?

জুলাই ১১, ২০২৬

মৎস্য খাতের ভবিষ্যৎ কৌশল নিয়ে মিশরে ‘অ্যাকোয়াকন’ সম্মেলন

জুলাই ১১, ২০২৬
চট্টগ্রামে বন্যা: বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ

চট্টগ্রামে বন্যা: বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT