চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিএসসিতে সৈকতের সহযোগীদের ওপর ছাত্রদলের হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩২ অপরাহ্ণ ০১, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ডাকসুর সদ্য সাবেক সদস্য তানভীর হাসান সৈকতের সহযোগীদের উপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জসীম উদ্দীন হল ছাত্র সংসদের জিএস ইমাম হাসানসহ সৈকতের সহযোগী তিনজন আহত হয়েছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন চ্যানেল আই অনলাইনকে জানান, বুধবার রাত পৌনে আটটার দিকে ক্যাম্পাসে ভিড় এড়াতে মাইকিং করার সময় এ ঘটনার শিকার হন তারা।

ঘটনার সময় উপস্থিত দৈনিক কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, তখন রাত পৌনে আটটা বাজে। টিএসসিতে অনেক জনসমাগম ছিল। ভীড় এড়াতে সকলকে চলে যেতে মাইকিং করেন জসীমউদ্দিন হল সংসদের জিএস ইমাম হাসান৷ এসময় একটি সাদা প্রাইভেট কারে ছিলেন ছাত্রদলের একজন নেতা। খোঁজ নিয়ে জানা যায় তিনি সূর্যসেন হলের ছাত্রদলের আহবায়ক তাকে চলে যেতে নিষেধ করা হলে তর্কাতর্কি হয়। সেসময় টিএসসিতে ছাত্রদলের আরও ২০-২৫ জন নেতাকর্মী ছিল। তারা ইমামসহ বাকিদের মারধর করে। পরে সৈকতের সহযোগীরা সেটি প্রতিরোধ করতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাস থেকে চলে যায়।

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী দৈনিক মানবজীবন পত্রিকার ফটো সাংবাদিক জীবন আহমেদ বলেন, ইমাম মাইকিং করে সবাইকে টিএসসি থেকে যেতে বললে উপস্থিত ছাত্রদলের ২০-৩০ জন নেতাকর্মী তাদের মারধর করে।

এবিষয়ে জানতে চাইলে তানভীর হাসান সৈকত বলেন, আমরা প্রতিদিন সন্ধ্যায় টিএসসিতে সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করি। আজও তাই করছিলাম। ইমাম মাইকিং করছিল সবাইকে চলে যেতে। এসময় ছাত্রদলের সূর্যসেন হলের আহ্বায়ক মাহফুজুর রহমান ও তার সাথে ছাত্রদলের আরও নেতাকর্মী ইমামসহ কয়েকজনকে মারধর করে। এতে ইমাম পায়ে আঘাত পায় এবং আমাদের সাথে কাজ করা (টিএসসিতে ভাত বিক্রি করা খালার ছেলে) মানিকের হাত ভেঙ্গে যায়।

আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়েছে বলে জানান সৈকত।

Reneta

জানতে চাইলে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, একটা ছোটখাট ঘটনা ঘটেছিল। আমরা পরে আমাদের নেতাকর্মীদের নিয়ে সেখান থেকে চলে আসি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টিএসসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতার আশায় কমছে তেলের দাম

মে ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

চুরির অভিযোগে দুই সহোদর শিশুকে গাছে বেঁধে নির্যাতন!

মে ৬, ২০২৬

সেমেনিয়োর সঙ্গে বর্ণবাদী আচরণ, ৭১ বর্ষী সমর্থক গ্রেপ্তার

মে ৬, ২০২৬

‘অবিশ্বাস্য এক রাত’, ২০ বছর পর ফাইনালে উঠে গর্বিত আর্তেতা

মে ৬, ২০২৬

শিশু শিক্ষার্থীকে বলাৎকারে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আটক

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT