চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিউলিপ সিদ্দিকের মুকুটে আরেকটি পালক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ন ১৩, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
টিউলিপ সিদ্দিক

ব্রিটেনের সাধারণ নির্বাচনে নিজ দল লেবার পার্টি হেরে গেলেও টানা তৃতীয় বারের মত জয়ী হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। হ্যাটট্রিক জয়ে তার বিজয়ের মুকুটে যুক্ত হয়েছে আরেকটি পালক।

লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নে লেবার পার্টির প্রার্থী টিউলিপ ২৮ হাজার ৮০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের জনি লাক ভোট পেয়েছেন ১৩ হাজার ৮৯২।

এর আগে ২০১৫ সালে ১ হাজার ১৩৮ ভোটের ব্যবধানে প্রথমবার ব্রিটেনের এমপি নির্বাচিত হন টিউলিপ। ২০১৭ সালেও তিনি বড় ব্যবধানে জয়ী হয়ে ব্রিটিশ এমপি নির্বাচিত হন। দ্বিতীয়বার টিউলিপের জয়ের ব্যবধান বেড়ে দাঁড়ায় ১৫ হাজার ৫৬০।

এবার ১৪ হাজার ১৮৮ ভোটের ব্যবধানে বিজয়ী হলেন তিনি।

তবে টিউলিপ জয়ী হলেও তার দল লেবার পার্টি নির্বাচনে কনজারভেটিভ পার্টির কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, ব্রিটেনের ৬৫০টি আসনের মধ্যে ৬০০ আসনের ফলাফল এসেছে। এর মধ্যে বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি ৩৩০ আসন পেয়ে জয়ী হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী জেরেমি করবিনের লেবার পার্টি পেয়েছে ১৯৬ আসন। জয়ের জন্য প্রয়োজন ছিলো ৩২৬ আসন।

Reneta

বৃহস্পতিবার যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় রাত ১০টায় ভোট গ্রহণ শেষ হয়।

টিউলিপ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে।

যুক্তরাজ্যে প্রতি ৫ বছর পর সাধারণ নির্বাচন হওয়ার কথা। কিন্তু ব্রেক্সিট নিয়ে জটিলতার কারণে গত পাঁচ বছরেরও কম সময়ে দেশটিতে তিনটি নির্বাচন হলো। ফলে টিউলিপকে তিনটি নির্বাচনে লড়তে হয়েছে। টিউলিপ নিজ আসনে তুমুল জনপ্রিয় একজন রাজনীতিক। তার রাজনৈতিক মুকুটে যুক্ত হলো আরেকটি পালক।

Jui  Banner Campaign
ট্যাগ: টিউলিপব্রিটেনলেবার পার্টিসাধারণ নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT