চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রুস লি’র মেয়ে আঁটকে দিল ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’র মুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

২৫ অক্টোবর চীনে মুক্তি পাওয়ার কথা ছিল কোয়েন্টিন টারান্টিনো’র আলোচিত ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’র। কিন্তু মুক্তির এক সপ্তাহ আগেই বাধ সাধল চীনের সেন্সর। ব্রুস লি’র মেয়ের আপিলের ভিত্তিতে ছবিটির মুক্তি স্থগিত করে দেয়া হয়েছে।

হলিউড রিপোর্টারের তথ্য জানা গেছে, ব্রুস লি’র মেয়ে শ্যানন লি সরাসরি চায়না ন্যাশনাল ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশনে আপিল করেছেন ছবির মুক্তি স্থগিত করে দেয়ার জন্য। তার দাবী, ছবিতে ব্রুস লি’র চরিত্রটি ভুল ভাবে দেখানো হয়েছে। টারান্টিনোকে ছবিটি সংশোধন করতে বলেছেন তিনি।

টারান্টিনো জানিয়ে দিয়েছেন চীনের জন্য নতুন করে তার ছবিটি এডিট করবেন না তিনি। বিশেষ করে চীন যেহেতু সিনেমার মুক্তি স্থগিত করে রাখার কোনো কারণ দর্শায়নি, সেহেতু টারান্টিনো তার ছবির কোনো দৃশ্য বাদ দিবেন না বলে জানিয়েছেন।

Banglabid

এর আগেও অনেক হলিউড সিনেমা মুক্তির আগে চীনের সেন্সরে আটকে গিয়েছিল। গত বছরের অস্কার জয় করা সিনেমা ‘বোহেমিয়ান র‍্যাপসডি’ মুক্তির সময়েও অনেক দৃশ্য বাদ দিতে হয়েছে।

কোয়েন্টিন টারান্টিনো ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’-এর মাধ্যমে পর্দায় তুলেছেন হলিউডের ইতিহাসের অন্যতম বিতর্কিত ও মর্মান্তিক এক ঘটনাকে। নবীন অভিনেতা রিক ডাল্টন আর তার বন্ধু স্ট্যান্ট ডাবল ক্লিফ বুথ এর হলিউডে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার লড়াই এবং কুখ্যাত চার্লস ম্যানশন পরিবারের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সাজানো হয়েছে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’র গল্প।

‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ ছবিতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, ব্র্যাড পিট ও মারগোট রবি। -হলিউড রিপোর্টার

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোয়েন্টিন টারান্টিনোলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পঁচাত্তরের হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করি না: ছাত্রদল

পরবর্তী

মন্ত্রী হলে কি রাশেদ খান মেনন এ কথা বলতেন: কাদের

পরবর্তী

মন্ত্রী হলে কি রাশেদ খান মেনন এ কথা বলতেন: কাদের

পাঞ্জাবি ভাষার জিঙ্গেলে বাংলাদেশের নিধি'র কণ্ঠ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT