চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা পাঁচ জয়ে উড়ছে সাকিবের বরিশাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

নাসির হোসেন ও মোহাম্মদ মিঠুনের লড়াই থামিয়ে বিপিএলে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচেও জয় তুলে নিয়েছেন ফরচুন বরিশাল। ঢাকা ডমিনেটরসকে হারিয়েছে ১৩ রানে। টানা পাঁচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে সাকিব আল হাসানের দল। সমান ৬ ম্যচে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্সেরও সমান দশ পয়েন্ট।

বরিশালের দেয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দেড়শ পেরিয়ে থামে ঢাকা। নাসিরের অপরাজিত ফিফটিতে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে দলটি।

৩৬ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন নাসির। মিঠুন করেন ৩৮ বলে ৪৭ রান। চতুর্থ উইকেট জুটিতে তারা যোগ করেন ৮৯ রান।

বরিশালের চতুরাঙা ডি সিলভা, করিম জানাত ও মোহাম্মদ ওয়াসিম নেন একটি করে উইকেট।

৮৯ রানে পাঁচ উইকেট হারানো ফরচুন বরিশালকে আবারও টেনে তোলেন ইফতিখার আহমেদ। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। নির্ধারিত ওভারে ৫ উইকেটে হারিয়ে তোলে ১৭৩ রান।

গত ম্যাচের সেঞ্চুরিয়ান এদিনও অপরাজিত থাকেন, খেলেন ৩৪ বলে ৫৬ রানের মূল্যবান ইনিংস। মাহমুদউল্লাহ করেন ৩১ বলে ৩৪ রান।

শুক্রবার সন্ধ্যার ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকার অধিনায়ক নাসির টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। তাসকিনকে প্রথম ওভারে দুটি চার মেরে ইনিংস শুরু করা ওপেনার সাইফ হাসানকে দ্বিতীয় ওভারে সাজঘরে ফেরান সালমান ইরশাদ। তার ব্যাটে আসে ১০ রান।

Reneta

মুশফিকুর রহিমের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিপিএলে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়া আরেক ওপেনার এনামুল হক বিজয়কে ৬ রানে তৃতীয় ওভারে সাজঘরে ফেরান স্পিনার আরাফাত সানি।

পাওয়ার প্লের শেষ ওভারে অধিনায়ক নাসিরের শিকার হন ১০ রান করা লঙ্কান ব্যাটার চতুরাঙ্গা ডি সিলভা। ৪৫ রানে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে সাকিবের বরিশাল।

সপ্তম ওভারে মুহাম্মদ ইমরানের উপর চড়াও হন পাঁচে নামা অধিনায়ক সাকিব। দুটি ৪ ও এক ছক্কায় ওই ওভারে আসে ১৪ রান। পরের ওভারেই কাটা পড়েন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ১৪ বলে তিনি ১৭ রান করতে সক্ষম হন।

মিরাজের বিদায়ে ক্রিজে আসেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান ইফতিখার আহমেদ। মুক্তারের বলে বোল্ড হওয়ার আগে ১৭ বলে ৩০ রান করেন সাকিব। আর কোনো উইকেট নিতে পারেনি ঢাকার বোলাররা।

ঢাকা ডমিনেটর্সের পক্ষে অধিনায়ক নাসির ১৬ রান খরচায় ২ উইকেট নেন। আরাফাত সানি, মুক্তার আলী ও সালমান ইরশাদ নেন ১টি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামবিপিএল-২০২৩লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT