চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা পঞ্চমবারের মতো বিশ্বসেরা এনজিও ব্র্যাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

জেনেভাভিত্তিক স্বাধীন গণমাধ্যম সংস্থা ‘এনজিও অ্যাডভাইজার’ কর্তৃক টানা পঞ্চমবারের মতো বিশ্ব সেরা এনজিও’র স্বীকৃতি পেয়েছে বাংলাদেশভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। বলিষ্ঠ নেতৃত্ব, পরিচালন কাঠামো এবং পদ্ধতিগত পরিবর্তন আনয়নে এর অব্যাহত অঙ্গীকারের দরুণ সংস্থাটি তার শীর্ষস্থান ধরে রেখেছে।

এই স্বীকৃতি লাভের পর এক প্রতিক্রিয়ায় ব্র্যাক গ্লোবাল বোর্ডের চেয়ারপারসন আমিরা হক বলেন, ‘এই সম্মান পেয়ে আমরা গভীরভাবে কৃতজ্ঞ। ২০২০ সাল হচ্ছে প্রথম বছর যখন আমাদের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ আমাদের মাঝে নেই। তার উত্তরাধিকারের যোগ্য হয়ে উঠতে হবে এবং সব ধরনের শোষণ ও বৈষম্যমুক্ত পৃথিবী গড়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে- এই দৃঢ় অঙ্গীকারের স্মারক হিসেবে আমরা এই স্বীকৃতিকে গ্রহণ করছি।’

বাংলাদেশ ও দেশের বাইরে প্রায় পাঁচ দশকের কাজের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি ব্র্যাক ২০৩০ সাল পর্যন্ত কর্মকৌশল ঘোষণা করেছে। এই কর্মকৌশলে অগ্রাধিকার দেওয়া হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে কার্যক্রমের বিস্তার, সমন্বিত কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের সেবা প্রদান, এবং উন্নয়ন খাতে সহযোগিতা ও জ্ঞান-অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক নেতৃত্বের শক্তিশালীকরণের ওপর। এই কর্মকৌশল পরিচালনা ও বাস্তবায়নের জন্য ২০১৯ সালেই ব্র্যাকের গ্লোবাল বোর্ড গঠন করা হয়েছে।

Banglabid

স্যার ফজলে হাসান আবেদ-একজন স্বপ্নের ফেরিওয়ালার মহাপ্রস্থানআমিরা হক আরও বলেন, ‘ব্র্যাকের বৈশ্বিক কর্মকৌশলে স্যার ফজলে হাসান আবেদ আমাদের জন্য দুঃসাহসী লক্ষ্য স্থির করে দিয়ে গেছেন, তা হচ্ছে ২০৩০ সালের মধ্যে অন্তত ২৫ কোটি মানুষের ক্ষমতায়ন ঘটানো যাতে করে তারা নিজেদের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা প্রতিদিন পরিশ্রম করে যাচ্ছি।’

এনজিও অ্যাডভাইজার-এর প্রধান সম্পাদক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা জন-ক্রিস্টফ নথিয়াস বলেন, ‘এ বছর বিশ্বের এনজিও র‌্যাংকিংয়ে ব্র্যাকের প্রথম স্থান ধরে রাখার ক্ষেত্রে যে বিষয়গুলো মূল ভূমিকা পালন করেছে তা হলো, উদ্ভাবন এবং ফলাফল বা প্রভাব বিষয়ে প্রতিষ্ঠানটির পুনর্ব্যক্ত অঙ্গীকার এবং পরবর্তী প্রজন্মের কাছে প্রতিষ্ঠানের নেতৃত্ব ও পরিচালনার দায়িত্বভার অর্পণের ক্ষেত্রে যথোপযুক্ত পূর্বপ্রস্তুতি।’

ক্রিস্টফ নথিয়াস লিখিত বিবৃতিতে আরও উল্লেখ করেন, ‘২০২০ সালের এই তালিকা প্রকাশকালে আমরা উৎফুল্ল এ কারণে যে, সামাজিক মুনাফার ক্ষেত্রগুলো বিশ্বের রূপান্তর ও বিকাশে ভূমিকা রাখছে। পাশাপাশি আমরা দুঃখপ্রকাশ করছি ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে ২০১৯ সালেই আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ছিলেন মর্যাদা ও মানবিকতায় অনন্য একজন ব্যক্তি। যে পদ্ধতিগত পরিবর্তন আমাদের আরাধ্য, তিনি ছিলেন সেই প্রচেষ্টার পুরোভাগে। আমরা বিশ্বাস করি ব্র্যাক তার প্রতিষ্ঠাতার প্রতি ভালবাসা ও সমর্থন অক্ষুন্ন রেখে সামাজিক মুনাফা খাতে অগ্রণী ভূমিকা পালন করে যাবে।’

Reneta

এনজিও অ্যাডভাইজার প্রতি বছর বিশ্বের ৫০০ বেসরকারি উন্নয়ন সংস্থার এই তালিকা তৈরি করে। এই র‌্যাংকিংয়ে বিবেচ্য বিষয়গুলো হচ্ছে সকলের জন্য উন্মুক্ত তথ্য-উপাত্ত, কার্যক্রমের প্রভাব ও নতুনত্ব, পরিচালন কাঠামো এবং স্থায়িত্ব। অর্থাৎ যেসব সংগঠনের উদ্ভাবনী কর্মসূচি বা উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়নে টেকসই এবং সুদূরপ্রাসারী প্রভাব রেখেছে, তাদেরকেই এই র‌্যাংকিংয়ে বিবেচনা করা হয়।

এই বছর শীর্ষ পাঁচে স্থান পাওয়া অন্য এনজিওগুলো হচ্ছে: মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ারস (ডক্টর উইদাউট বর্ডারস), ডেনিশ রিফিউজি কাউন্সিল, ওপেন সোসাইটি ফাউন্ডেশনস এবং মার্সি কোর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্র্যাকস্যার ফজলে হাসান আবেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধু সাজবে প্রাথমিকের ২৫ হাজার শিক্ষার্থী

পরবর্তী

তামিম-লিটনের সেঞ্চুরিতে রেকর্ডবন্যা

পরবর্তী

তামিম-লিটনের সেঞ্চুরিতে রেকর্ডবন্যা

বিশ্বের তৃতীয় সেরা জুটি লিটন-তামিমের

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT