লা লিগায় টানা দুই ম্যাচ ড্র করার পর রিয়াল মাদ্রিদ এবার হোঁচট খেয়েছে চ্যাম্পিয়ন্স লিগেও। বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে দুইবার এগিয়ে গিয়েও ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। পরপর তিন ম্যাচ ড্র করে খেলোয়াড়দের সাথে বেশ চাপের মুখে রয়েছেন কোচ জিনেদিন জিদানও।
রিয়ালের পক্ষে গোল দুটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো ও রাফায়েল ভারানে। বরুসিয়ার হয়ে গোল শোধ করেন আন্দ্রে শুরলে ও পিয়েরে-এমেরিক আউবামেয়াং।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে রিয়ালকে চাপে রাখে বরুসিয়া। পাল্টা আক্রমণ থেকে ১৭ মিনিটে রিয়ালকে এগিয়ে নেন রোনালদো। ৪৩ মিনিটেই গোল পরিশোধ করে দেয় বরুসিয়া। ৬৮ মিনিটে করিম বেনজেমার জোরালো শট গোলবারে লেগে ফিরলে ফিরতি বলে দলকে এগিয়ে নেন ভারানে।
জয় নিয়েই মাঠ ছাড়ার পথে ছিল রিয়াল। ৮৭ মিনিটে আবার সমতা ফেরায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে।
রাতের অন্য ম্যাচে জুভেন্টাস ৪-০ গোলে ডায়নামো জাগরেব, টটেনহ্যাম ১-০ গোলে সিএসকে মস্কো, ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি সমান ব্যবধানে পোর্তো, সেভিয়া অলেম্পিক লিয়ন্স, হারিয়েছে।








