জার্মান বুন্দেস লিগায় টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। অন্য ম্যাচে ফ্রাঙ্কফুটের সঙ্গে বুরুশিয়া ডর্টমুন্ড হেরে যাওয়ায় শিরোপা নিশ্চিত হয় দ্য ব্যাভেরিয়ানদের।
শিরোপা নিশ্চিত করতে ইংলোসডেটের বিপক্ষে জয়ের বিকল্প ভাবেনি বায়ার্ন। ম্যাচের শুরু থেকেই তাই আক্রমণাত্মক খেলতে থাকে তারা। ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টি পায় বায়ার্ন। সুযোগ হাতছাড়া করেননি লেভানোডভস্কি।
৩২ মিনিটে আরেকটি গোল করে ব্যবধান দ্বিগুন করেন এই পোলিশ স্ট্রাইকার। ৪২ মিনিটে ইঙ্গলস্টাডকে ব্যবধান কমান হার্টম্যান।
এরপর আর কোনো দল গোল করতে না পারায় শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে বায়ার্ন শিবির।

এই মৌসুম শেষেই বায়ার্ন কোচ পেপ গার্দিওয়ালার ঠিকানা হচ্ছে ইংলিশ লিগের ম্যানচেস্টার সিটি। গার্দিওলার দুঃখ একটাই; চ্যাম্পিয়ন্স লীগ জিততে না পারা। 
জার্মানিতে গিয়ে তিন মৌসুমে শুধু ইউরোপিয়ান সেরা এ প্রতিযোগিতার ট্রফিটাই জিততে পারেননি তিনি। তিন বছরে বায়ার্ন মিউনিখকে জিতিয়েছেন বুন্দেসলীগা শিরোপা। বুন্দেসলীগার ইতিহাসে আর কোনো ক্লাবই টানা চারবার শিরোপা জিততে পারেনি।









