টাটজানা, সাঁতার, সাউথ আফ্রিকা, বিশ্বরেকর্ড, এবং…

অলিম্পিকের পাদক জয়ী তিন মার্কিন ক্রীড়াবিদ, হাসি মুখে পুরস্কার গ্রহণের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ
টাটজানা শ্চোয়েনমেকার। সাউথ আফ্রিকানদের মুখে মুখে এখন এই একটাই নাম। হবে না কেনো, টোকিও অলিম্পিকে যে দেশকে প্রথম সোনার হাসি এনে দিয়েছেন তিনি। সেটিও যেনতেন রকমে নয়, সাঁতারে বিশ্বরেকর্ড গড়ে।
টোকিও অলিম্পিকে শুক্রবার টাটজানা শ্চোয়েনমেকার পুলে নেমেছিলেন মেয়েদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক ইভেন্টে। ২৪ বছর বয়সী তারকা সাঁতার শেষ করেছেন ২ মিনিট ১৮.৯৫ সেকেন্ড সময় নিয়ে। যা বিশ্বরেকর্ড। টোকিওয় সাঁতারে ব্যক্তিগত ইভেন্টে এটাই প্রথম বিশ্বরেকর্ডের কীর্তি।
মেয়েদের এই ইভেন্টে যুক্তরাষ্ট্রের লিলে কিং ২ মিনিট ১৯.৯২ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। তার স্বদেশি অ্যানি লাজর ২ মিনিট ২০.৮৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়ে জিতেছেন ব্রোঞ্জ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






