চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে ৭ জনের মৃত্যু

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৩:৪৭ অপরাহ্ণ ০২, জুলাই ২০২১
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলে উপসর্গ নিয়ে চারজনসহ করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ২৩৫ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

শুক্রবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো.শাহাব উদ্দিন খান এটি নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, টাঙ্গাইলে প্রথম করোনা রোগি আক্রান্ত হয় গত বছরের ৮ এপ্রিল। বৃহস্পতিবার ১ জুলাই ভোর ৬ টা থেকে শুক্রবার ২ জুলাই ভোর ৬ টা পর্যন্ত ৫২৬ টি নমুনা পরীক্ষা করে ২৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪ দশমিক ৬৭ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা আট হাজার ১৯৯ জন। মোট মৃত্যু ১১৮ জন।

Banglabid

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম সজিব জানান, জুনে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে শতাধিক রোগির মৃত্যু হয়েছে।

তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে না চলা, মাস্ক ব্যবহার না করার কারণে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। প্রতিদিন হাসপাতালে রোগি সংখ্যা বাড়ছে।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান বলেন, অতি জরুরি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। অসুস্থ হলেও ঘর থেকে চিকিৎসা নিতে হবে। অতি গুরতর হলে হাসপাতালে আসতে হবে। করোনা প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

Reneta

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সকাল থেকেই মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলায় লকডাউন বাস্তবায়নে ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী পুলিশ, বিজিবি, আনসারের ৮০০ সদস্য মাঠে রয়েছেন। এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে ১১৩টি চেকপোস্ট বসিয়ে লকডাউন কার্যকর করা হচ্ছে। লকডাউন অমান্য করে কেউ যেন টাঙ্গাইলে প্রবেশ না করতে পারে- সে লক্ষ্যে সিরাজগঞ্জ ও গাজীপুরের জেলা প্রশাসককে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়াও লকডাউন অমান্য করে আসা কোনো যানবাহনকে বঙ্গবন্ধু সেতু পারাপার না করতে সেতু কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসটাঙ্গাইল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জীবনবাজি রেখে ‘সদা সত্য কথা বলিবো’র শুটিং

পরবর্তী

বিপুল উদ্দীপনায় `কানাডা ডে’ পালিত

পরবর্তী

বিপুল উদ্দীপনায় `কানাডা ডে' পালিত

নিউইয়র্কে এক বাংলাদেশি তরুণের মৃত্যু

সর্বশেষ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT