চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে ৫টি এলাকায় উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৯:৫৯ পূর্বাহ্ণ ২০, অক্টোবর ২০২০
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলে একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদসহ পাঁচটি নির্বাচনী এলাকায় উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে যা একটানা বিকাল পাঁচটা পর্যন্ত চলবে। 

তবে প্রথমদিকে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান, করটিয়া ইউনিয়নের ৯নং ওর্য়াড, ছিলিমপুর ইউনিয়নের ৫নং ওর্য়াড, দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের ৩নং সংরক্ষিত ওর্য়াডের সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া জেলা পরিষদের ১৫নং ওর্য়াডের (গোপালপুর) উপনির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে।

ইউনিয়ন পরিষদের নির্বাচন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এবং জেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ১০ জন পুলিশ এবং ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছে। এ ছাড়া র‌্যাবের ২টি টিম এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশের একাধিক সদস্যও দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নির্বাচনে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এ ব্যাপারে টাঙ্গাইলের জেলা নির্বাচন অফিসার এ.এইচ.এম কামরুল হাসান বলেন, নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করতে পর্যাপ্ত সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। করোনার সময় সকল স্বাস্থ্য বিধি মেনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপনির্বাচনভোট গ্রহণ শুরু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার

জুলাই ২, ২০২৬

বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার জন্য সরকারের বিশেষ সিদ্ধান্ত

জুলাই ২, ২০২৬

মেসি ভক্ত স্পাইডারম্যান!

জুলাই ২, ২০২৬

‘বয়স শুধুই একটি সংখ্যা’, রোনালদো-মদ্রিচকে নিয়ে মার্টিনেজ

জুলাই ২, ২০২৬

পদ্মা রেলসেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT