চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
২:১১ অপরাহ্ণ ০৮, জুন ২০১৬
বাংলাদেশ
A A

টাঙ্গাইলের মির্জাপুরে আবু সাঈদ নুরু (৭০) নামে স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার
দিবাগত রাতে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল এলাকায় ঘটনাটি ঘটে।
নুরু স্থানীয় একটি সরকারি প্রাথমকি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

বুধবার দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার নিহত শিক্ষকের স্ত্রী তার বাড়ির পাশেই ভাইয়ের বাড়িতে বেড়াতে যান। সে কারণে রাতে শিক্ষক নুরু নিজ ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের টিনের বেড়া কেটে ভেতরে গিয়ে তার মাথায় কুপিয়ে হত্যা করে। তার দুই ছেলে ঢাকায় এবং মেয়ে স্বামীর বাড়িতে থাকেন।

বুধবার দুপুরে স্ত্রী বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ এবং টিনের বেড়া কাটা দেখতে পায়। পরে ঘরের ভেতর গিয়ে রক্তাক্ত স্বামীর মরদেহ পড়ে থাকতে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. তুহিন খান জানান, গত ১৫ বছর আগে তার আরেক চাচা মোয়াজ্জেম হোসেনকে হত্যা করে হাত পা বেঁধে নদীতে ভাঁসিয়ে দেয়া হয়েছিল। হত্যা মামালার আসামীরা এখন জামিনে রয়েছে। আগের হত্যার সাথে এই হত্যার কোনো মিল আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুপিয়ে হত্যাটাঙ্গাইলস্কুল শিক্ষক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরাসরি দেখুন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

পরবর্তী

সংবাদ সম্মেলনে যা বললেন প্রধানমন্ত্রী

পরবর্তী

সংবাদ সম্মেলনে যা বললেন প্রধানমন্ত্রী

পুরোহিত হত্যার স্থান পরিদর্শনে ভারতীয় দূতাবাস কর্মকর্তারা

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT