চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকের ভেতর গলায় ইটের বস্তা বাঁধা দম্পতির লাশ

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৫:৪৯ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৭
জনপদ, টাঙ্গাইল
A A
লাশ উদ্ধার

এই সেপটিক ট্যাংক থেকেই লাশ দুটি উদ্ধার করা হয়ে

টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরে নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে এক দম্পতির লাশ ‍উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অনিল কুমার দাস (৬৮) ও তার স্ত্রী কল্পনা রাণী দাস (৫৯)।

মরদেহের গলায় ইটের বস্তা বাঁধা থাকায় পুলিশের ধারণা তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে লাশ দুটি উদ্ধার করা হয়। আগের দিন বুধবার রাত থেকে ওই দম্পতি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার দুপুরে নিহতদের বাড়ির নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে গলায় ইটের বস্তা বাঁধা অবস্থায় লাশ দুটি উদ্ধার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

Banglabid

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার গোবিন্দ চন্দ্র পাল, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম ও গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজকুমার সরকার।

Reneta

নিহত অনিল কুমার দাসের ছোট ভাই কবি স্বপন সৌমিত্র দাস বলেন, আমার ভাই ও বৌদি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তাদের হত্যা করতে পারে এমন কোন শত্রু আমার জানা মতে নেই।

নিহত দম্পতির একমাত্র ছেলে নির্মল কুমার দাস ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকুরি করেন। আর একমাত্র মেয়ে অঞ্জনা দাস আমেরিকা প্রবাসী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

আগস্ট ৯, ২০২৬

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT