চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২০
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়াড়িদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোমবার বিকাল ৪টার দিকে পৌরসভার ঘাটান্দি এলাকার সর্বস্তরের জনগণ ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্ত্বরে এই কর্মসূচি পালন করে।

এর আগে বিক্ষোভ মিছিলটি ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে সরকারি ইবরাহীম খাঁ সরকারি কলেজ হয়ে বাসস্ট্যান্ড চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে ভূঞাপুর-তারাকান্দি সড়ক আধাঘন্টা অবরোধ করে রাখা হয়।

এসময় বক্তারা বলেন: জুয়া আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের উপর জুয়াড়ি সন্ত্রাসীরা হামলা চালায়। এতে চারজন সাংবাদিক গুরুতর আহত হয়। কিন্তু ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। মূলহোতা ফজল মন্ডলসহ জুয়াড়িরা এখন ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। এসময় তারা মূলহোতাদের গ্রেপ্তারের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দেন।

এসময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম আজাহার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম তালুকদার বাবলু, সাবেক কাউন্সিলর রাশিদুল ইসলাম তালুকদার সেলিমসহ ঘাটান্দি গ্রামের লোকজন।

টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়িরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাশবন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারসন আশিকুর রহমান, বার্তাটোয়েন্টিফোর.কমের সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মন্ডলসহ আরো দুইজন আহত হয়। এসময় ডিবিসির একটি ক্যামেরা ভাঙচুর এবং অপর একটি ক্যামেরা ছিনিয়ে নেয় জুয়াড়িরা।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ডিবিসির টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার বাদী হয়ে জুয়াড়িদের প্রধান ফজল মন্ডলকে প্রধান আসামি করে ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক জুয়াড়ির বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টাঙ্গাইলসাংবাদিকহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

দুপুরের আগেই ঝড়ের শঙ্কা, ১১ জেলায় সতর্কবার্তা

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি হবে ঈদের দুই দিনের ট্রেনের টিকিট

মে ১৮, ২০২৬

ঈদুল আজহার তারিখ জানা যাবে আজ, চাঁদ দেখলে জানানোর অনুরোধ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT