চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অবরুদ্ধ ক্যামেরাপার্সন

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৫:৪৭ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের নাগরপুরে রোগীদের দুর্ভোগ ও অনিয়মের তথ্যচিত্র সংগ্রহ করতে গিয়ে ডিবিসি নিউজ এর টাঙ্গাইলের ক্যামেরাপার্সন আশিকুর রহমান শহিদকে প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন কর্তব্যরত চিকিৎসকরা।

পরে সংবাদ পেয়ে স্থানীয় সাংবাদিকদের হস্তক্ষেপে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সাংবাদিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

মঙ্গলবার সকালে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

আশিকুর রহমান শহিদ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তথ্য সংগ্রহ করতে তিনি নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। প্রথমে তিনি হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষ ও পরে চিকিৎসকদের কক্ষে গিয়ে কাউকে না পেয়ে সেখানকার ভিডিও ধারণ করতে থাকেন।

এসময় ওই হাসপাতালের চিকিৎসক মো. শরিফুল ইসলাম ঘটনাস্থলে এসে ভিডিও ধারণে বাধা দেন এবং নানাভাবে তাকে নাজেহাল করতে থাকেন। এক পর্যায়ে তাকে তত্ত্বাবধায়কের কক্ষে নিয়ে অবরুদ্ধ করে রাখেন এবং তার উপর মানসিকভাবে চাপ সৃষ্টি করতে থাকেন।

পরে এ ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আশিকুর রহমানকে উদ্ধার করেন।

Reneta

এ বিষয়ে স্থানীয় এক সাংবাদিক জানান, আশিক তার পরিচয় দেয়ার পরও পেশাগত কাজে সহযোগিতা না করে উল্টো ১ ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ করে তাকে নানাভাবে নাজেহাল করেছেন।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রোকনুজ্জামান ক্যামেরাপার্সনকে অবরুদ্ধ করার বিষয়টি অস্বীকার করে বলেন, তাকে একটি কক্ষে নিয়ে শুধুমাত্র তার পরিচয়পত্র চাওয়া হয়েছে।

টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদসহ স্থানীয় সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ হাসপাতালের স্বাভাবিক পরিবেশের দাবি জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিকিৎসকটাঙ্গাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎসেবা নিশ্চিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

জুলাই ১৩, ২০২৬

বন্যায় মানুষের হাহাকারে ভারী জয়ার মন

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT