টাঙ্গাইলে শিশু সাইফ হত্যায় মায়ের স্বীকারোক্তি

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় ‘হত্যা’ লেখা বোতাম, হত্যার ঘটনা বোঝাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ
টাঙ্গাইলের আমিন বাজার এলাকায় শ্বাসরোধ করে সাইফ উদ্দিন নামে ৮ বছরের শিশুকে হত্যা মামলায় ১৬৪ ধারায় সৎ মা সাবরিনা বেগম স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।
সিনিয়র চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মুনিরা সুলতানার নিকট তিনি এ জবানবন্দি প্রদান করেন। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে সোমবার বিকেলে পুলিশ তাকে আদালতে প্রেরণ করা হয়।
গত শনিবার দুপুরে স্ত্রী ও সন্তান রেখে প্রতিদিনের মতো কাজে যান সালাউদ্দিন ইমন। কাজ থেকে সন্ধ্যার পর তিনি বাসায় গিয়ে দেখতে পান তার ছেলে সাইফের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। বাসার আসবাবপত্র এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তার স্ত্রী অচেতন অবস্থায় আছে।
পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এসময় ঘটনার সাথে জড়িত সন্দেহে সাইফের সৎ মা সাবরিনা বেগমকে আটক করে পুলিশ।






