টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘাটাইল থানার ওসি জানান, রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা থেকে ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি বাস ঘাটাইলের গুণগ্রামে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
সেসময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৭ যাত্রী নিহত হয়। আহত হয় কমপক্ষে ২৫ জন। হতাহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
আহতদের কয়েক জনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।








