চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে মেয়ের হাতে মা খুন

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৫:১১ পূর্বাহ্ণ ০৭, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের উদ্যম বর্ণি এলাকায় মেয়ের চিকিৎসা করতে গিয়ে সেই মেয়ের হাতেই নির্মমভাবে খুন হয়েছেন কবিরাজ মা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ রাতে মেয়ে শামছুন্নাহার (৩৫)কে আটক করে।

মৃত কবিরাজের নাম ফিরোজা বেগম(৫০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বেলুয়া গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী ফিরোজা বেগম দীর্ঘদিন ধরে কথিত জ্বিন-ভূতের চিকিৎসা করে আসছিলো। তার মেয়েকে জ্বিন-ভূতে ধরেছে এই ভেবে তার চিকিৎসা করতে শুক্রবার উপজেলার হেমনগর ইউনিয়নের উদ্যম বর্ণি গ্রামে মেয়ের বাড়িতে যায়।

চিকিৎসার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠে মেয়ে শামছুন্নাহার। বেশ কিছু সময় মা-মেয়ে চুলাচুলি করতে থাকে। এ দৃশ্য দেখে উপস্থিত লোকজন ভয়ে ঘর থেকে বের হয়ে যায়। এসময় মেয়ে শামছুন্নাহার আরো ক্ষিপ্ত হয়ে মা ফিরোজা বেগমের মুখ, নাক, কান কামড়িয়ে ছিঁড়ে ফেলে । একপর্যায়ে শামছুন্নাহার কবিরাজ মায়ের গলা টিপে ধরে । কিছুক্ষণ পর সে মারা যায়। খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়েকে আটক ও মায়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহুরুল ইসলাম বলেন, মেয়েকে আটক করা হয়েছে। আর মায়ের লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলমেয়ের হাতে মা খুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমুদ্র উৎসবের ফাইনালে চির কাঙ্খিত দুই প্রতিদ্বন্দ্বি

পরবর্তী

ব্লগার হত্যায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

ব্লগার হত্যায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মুশফিকের চমৎকার সেঞ্চুরি

সর্বশেষ

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রামে বীজ বপন ও বিতরণ এবং গবাদিপশুর ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

জুলাই ১৮, ২০২৬

পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় নিয়ে ছায়া সংসদ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT