চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে মাদক বিক্রেতার নির্যাতনে পাঁচ বছরের শিশু হাসপাতালে

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৮:২৬ অপরাহ্ণ ০৯, জুন ২০১৮
অপরাধ, টাঙ্গাইল
A A

দেশব্যাপী চলছে মাদক বিরোধী অভিযান। এর মধ্যেই টাঙ্গাইলের ভূঞাপুরে চিহ্নিত মাদকসেবী ও বিক্রেতা শিথিল তালুকদারের নির্মমতার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নাঈম নামের পাঁচ বছরের এক শিশু। শুক্রবার বিকেলে ইয়াবা ট্যাবলেট নষ্ট করার অভিযোগে তাকে শারীরিকভাবে নির্যাতন করে মাদক বিক্রেতা শিথিল তালুকদার।

সরেজমিনে জানা যায়, ভূঞাপুর উপজেলা সদর থেকে মাত্র ৩ কি.মি দূরে অবস্থিত ফলদা ইউনিয়নের মাইজবাড়ী গ্রাম। এই গ্রামের মৃত ময়নাল হক তালুকদারে ছেলে শিথিল তালুকদার। এলাকার চিহ্নিত মাদকসেবী ও বিক্রেতা। তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও রয়েছে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ। শুক্রবার বিকেল ৫টার দিকে বিপুল পরিমান মাদক নষ্টের অভিযোগে শিথিল তালুকদার নির্যাতন চালায় একই গ্রামের ওয়াসিমের পাঁচ বছরের শিশু নাঈমকে। এতে নাঈম গুরুতর অসুস্থ হয়ে পড়লে শনিবার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবার।

নাঈমের বাবা ওয়াসিম বলেন, ‘শুক্রবার বিকেলে দোকানে যাওয়ার পথে কমিউনিটি ক্লিনিকের পাশে অবস্থিত আম গাছের নিকট থেকে একটি পরিত্যক্ত সিগারেটের প্যাকেট কুড়িয়ে পেলে তা নিয়ে খেলতে খেলতে দোকানের দিকে যায়। এসময় সিগারেটের প্যাকেটে থাকা সবকিছু ছিঁড়ে নষ্ট করে ফেলে। পরে দোকান থেকে ফেরার পথে শিথিল ছেলেটিকে বাড়ীর পাশ থেকে ধরে নিয়ে অমানবিক নির্যাতন চালায়। নাঈমকে মারধোর করার এক পর্যায়ে শিথিল উত্তেজিত অবস্থায় বলতে থাকে ‘‘তুই আমার এক হাজার মাল নষ্ট করেছিস। তোকে আজ মেরেই ফেরবো।’’ এই বলে কিল, ঘুষি, লাথি মারে এবং গলা টিপে ধরে পাশের কচু বাগানে ফেলে দেয়। গতকাল তাদের হুমকি ও ভয়ে ছেলেকে হাসপাতালে ভর্তি এবং মামলা করতে পারেনি নাঈমের বাবা ওয়াসিম।

শিশু নাঈমের মা বলেন, আমার ছোট শিশু। প্যাকেটে কি আছে না আছে সেটা কীভাবে বুঝবে? খেলার সময় প্যাকেট ছিঁড়ে ফেলেছে। প্যাকেটের ভিতর নাকি অনেক টাকার হেরোইন আর ইয়াবা বড়ি ছিল। আর তা নষ্ট করার জন্য তাকে মারধর ও নির্যাতন করেছে। অনেক ভয় পেয়েছে আমার ছেলে। আমি এর উপযুক্ত বিচার চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীরা জানায়, শিথিল তালুকদার এলাকার প্রভাবশালী ব্যক্তি। এক সময় সেনাবাহিনীতে চাকরি করত। শুনেছি বছরখানেক আগে তাকে সেনাবাহিনী থেকে মাদকসেবনের দায়ে চাকুরিচ্যুত করা হয়। এখন সে ইয়াবা সেবন ও ব্যবসা করছে।

এদিকে ঘটনার বিষয়ে শিথিল তালুকদারে বাড়িতে গেলে তার মা বলেন, নির্যাতনের ঘটনা সত্য নয়। আমার ছেলে মাদকসেবী ঠিকই, তবে কোনদিনই মাদক বিক্রির সাথে জড়িত নয়। স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার চিহ্নিত মাদক বিক্রেতারা আমার ছেলেকে চক্রান্ত করে ফাঁসিয়ে দিয়েছে।

ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. রাকিবা সুলতানা জানান, আমি যখন শিশুটিকে পাই তখন তার শরীরে অনেক জ্বর ছিলো। সে কথা বলা ও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলো। ভয়ে শিশুটি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তাকে শিশু ওয়ার্ডে ৩ নং বেডের ভর্তি করা হয়েছে। এখন সে কিছুটা ভাল। স্বাভাবিক হতে একটু সময় লাগবে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালাম মিয়া বলেন, সিগারেটের প্যাকেট ছেঁড়ার অভিযোগে শিশু নাঈমকে মারধরের অভিযোগ এনে তার বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বামীর জন্য নাম বদলের সিদ্ধান্ত নিলেন প্রীতি জিনতা

পরবর্তী

লানজিনির পরিবর্তে আর্জেন্টিনা দলে পেরেজ

পরবর্তী

লানজিনির পরিবর্তে আর্জেন্টিনা দলে পেরেজ

গুলশানে তিন রেস্টুরেন্টকে ১০ লাখ টাকা জরিমানা

সর্বশেষ

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT