চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

মোঃ শফি উল্লাহ রিপন মোঃ শফি উল্লাহ রিপন
৯:১০ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৬
- সেমি লিড, জনপদ, ফেনী
A A

ফেনীর সোনাগাজীতে ‘পরকীয়া প্রেমের’ জেরে প্রেমিক যুগলকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে মারধর ও গলায় জুতার মালা পরিয়ে ফেসবুক ছেড়ে দেওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) রাতে নির্যাতনের শিকার প্রেমিক এরশাদ উল্যার পিতা আবু সুফিয়ান বাদি হয়ে মামলা দায়েরের পর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরশহরের আট নস্বর ওয়ার্ডের হালিম ডাক্তার বাড়ির ওমর ফারুকের ছেলে স্থানীয় শিবির নেতা শাহজালাল বাবর, একই এলাকার সৈয়দ আহম্মদের ছেলে হাসান ও আবু বক্কর ছিদ্দিকের স্ত্রী শুক্করের নেছা।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত সোমবার গভীর রাতে পৌর শহরের আট নাম্বার ওয়ার্ডের হালিম ডাক্তার বাড়ির মাদ্রাসা শিক্ষক নুর আলমের স্ত্রী কামরুন ও এরশাদ উল্যাহকে হাতেনাতে ধরে স্থানীয় এলাকাবাসী। পরে উত্তেজিত জনতা তাদের বাড়ির বৈদ্যুতিক খুটির সাথে বেঁধে মারধর করে জুতার মালা পরিয়ে দেয়। ওই ঘটনার ভিডিও স্থানীয় কয়েকজন ফেসবুকে ছেড়ে দিলে ভাইরাল হয়।

ঘটনার পর এলাকাবাসীর উপস্থিতিতে মাদ্রাসা শিক্ষক নুর আলম তার স্ত্রীকে তালাক দেওয়ার পর স্থানীয় জনতা প্রেমিক যুগলকে গত মঙ্গলবার বিকালে পুলিশে সোপর্দা করে। পরদিন পুলিশ অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে মামলা দায়ের করে ফেনীর আদালতে সোপর্দ করে।

বুধবার রাতে জরিমানা দিয়ে আদালত থেকে মুক্তি পেয়ে মিথ্যা অভিযোগে তাদেরকে নির্যাতন করা হয়েছে দাবি করে স্থানীয় গনমাধ্যমে বক্তব্য দেন। পরে তারা বিয়ে করেছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

এলাকাবাসী জানিয়েছে, এরশাদ উল্লাহ চরছান্দিয়া ইউনিয়নের ভুঁইয়া বাজার সংলগ্ন অলি মাঝি বাড়ির বাসিন্দা। তিনি দুই সন্তানের জনক। অপরদিকে কামরুন নাহারের ৪ সন্তান রয়েছে। ছোট সন্তানের বয়স ৭ মাস।

বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলন করে তালাক দেওয়া স্ত্রীর বিরুদ্ধে নানা অঅিযোগ এনে গ্রেপ্তারকৃতদের মুক্তি চেয়েছে মাদ্রাসা শিক্ষক নুর আলম। তিনি গ্রামবাসী হয়রানী না করতে প্রশাসনের প্রতি দাবি জানান।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্কমর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, মামলা দায়েরের পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিকালে ফেনীর আদালতে সোপর্দ করা হয়েছে। অপর অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ: পরকীয়া প্রেমপৈশাচিক কায়দা নির্যাতনপ্রেমিক যুগল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

পরবর্তী

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

পরবর্তী

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT