চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৯:০৭ পূর্বাহ্ণ ১৭, জুলাই ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের কুমুদিনী কলেজ মোড় এলাকায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ও পুলিশ সদস্যসহ ৪জন আহত হয়েছে। মঙ্গলবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের একটি দল রাজশাহীর বাঘমারা এলাকা থেকে কয়েকজন ভিকটিমকে উদ্ধার করে ফিরছিলেন। পথিমধ্যে টাঙ্গাইলের কুমুদিনী কলেজ মোড় এলাকায় পৌঁছালে তাদের মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে।

এতে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত হয় তিন পুলিশ সদস্যসহ ৫ জন। পরে খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। এসময় চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যৃ হয়।

নিহতরা হলেন ভিকটিম জান্নাতুল ফেরদৌস, ফারুক ও সিরাজুল ইসলাম। ধারণা করা হচ্ছে তারা একই পরিবারের সদস্য ও ভাটি বন্দর এলাকার বাসিন্দা।

আহতরা হলেন নারায়ণগঞ্জের সোনার গাঁ থানার এসআই তানভির আহমেদ, এএসআই হাবিবুর, পুলিস সদস্য আবছার ও মাইক্রোবাসটির চালক আকতার।

এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে এবং আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণটাঙ্গাইললিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT