চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলা চেয়ারম্যানসহ ৫ নেতা বহিস্কার

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৩:৫৩ পূর্বাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

দলীয় আচরণ ভঙ্গের দায়ে টাঙ্গাইল আওয়ামী লীগের প্রথম সারির ৫ নেতা বহিস্কৃত হয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিলো টাঙ্গাইলের ভূঞাপুর আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাসুদুল হক মাসুদের পক্ষে কাজ না করে উল্টো বিরোধিতা করছিলেন। বহিস্কৃতদের মধ্যে রয়েছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক আব্দুল হালিম এ্যাডভোকেটসহ আওয়ামী লীগের প্রথম সারির ৫ নেতা।

শুক্রবার রাতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম সাক্ষরিত চিঠিতে ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মো.আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ ও অপর যুগ্ন আহবায়ক মিনহাজ উদ্দিনকে বহিস্কার করা হয়।

এছাড়া তাদের আওয়ামী লীগের সাংগঠনিক পরিচয়সহ দলীয় সকল পরিচয় প্রদান থেকে বিরত থাকারও নির্দেশ দেয়া হয়। এর আগে দল মনোনীত প্রার্থীর বাইরে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মো.আজহারুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারিকুল ইসলাম চঞ্চলকে বহিস্কার করা হয়। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক মিঞাসহ স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা যায়, গত উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন পান আব্দুল হালিম এ্যাডভোকেট। এসময় মাসুদুল হক মাসুদের নেতৃত্বে আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মীরা ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থী আব্দুল হালিম এ্যাডভোকেটের পক্ষে কাজ করে।

আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান মাসুদুল হক মাসুদ। কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মো.আজহারুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম চঞ্চল। উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট, মো.আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ ও মিনহাজ উদ্দিন দল মনোনীত প্রার্থী মাসুদুল হক মাসুদের পক্ষে কাজ না করে প্রত্যক্ষভাবে বিরোধিতা করছেন। এতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে স্পষ্ট বিভক্তির সৃষ্টি হয়েছে। যা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জন্য বিপর্যয়ের কারণ হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পৌরসভা নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT