টাঙ্গাইলর ভুঞাপুরে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাগবাড়ী গ্রাম থেকে বাঘটি উদ্ধার করা হয়।
গাবিদাসী ইউনিয়ন পরিষদ সদস্য রফিকুল ইসলাম দুলাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে মেছোবাঘটি খাদ্যের সন্ধ্যানে একটি বসতঘরে ঢুকে পড়ে। পরে কয়েকজন লোক জাল দিয়ে বাঘটিক আটক করে। এসময় বাঘের কামড়ে একজন অাহত হয়।
উপজলা নির্বাহী কর্মকতা ঝুটন চন্দ বলেন, এটি একটি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী। স্থানীয়রা যাতে বাঘটিকে মেরে ফেলতে না পারে সেজন্য দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা হয়।
তিনি বলেন, নিরাত্তার জন্য এটিকে খাঁচায় রাখা হয়েছে। বাঘটি বনে অবমুক্ত করার জন্য বনবিভাগকে অবহিত করা হয়েছে।







