জনপদ

টাঙ্গাইলে বিদেশি পিস্তল, গুলিসহ আটক ১

টাঙ্গাইলে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে পুলিশি অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন আটক হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুটি বিদেশি রিভলবার, ১০ রাউন্ড গুলিসহ শাহজাহান আলী প্রামানিক নামের এক অস্ত্র সরবরাহকারী‌কে আটক করেছে টাঙ্গাই‌ল র‌্যাব-১২ এর সদস্যরা।

আটক শাহজাহান পাবনা সদর থানার মুকন্দপুর গ্রামের গোলাপ প্রামানিকের ছেলে।

বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ ও সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মো. শফিকুর রহমান এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়: মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব-১২, সিপিসি-৩ এর নেতৃত্বে একটি আভিযানিক দল পাবনা জেলার সদর থানাধীন মুকন্দপুর গ্রামের অভিযান পরিচালনা ক‌রে। সেসময় গোলাপ প্রামানিকের ছেলে মো. শাহজাহান আলী প্রামানিক (৪৮) কে দুটি বিদেশি রিভলবার, ১০ রাউন্ড গুলি, ০১টি মোবাইল ফোন এবং ০১টি সিম কার্ডসহ আটক করা হয়।

বিষয়:অস্ত্র উদ্ধার আটক গুলি টাঙ্গাইল বিদেশি পিস্তল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…