চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে বিক্রি করে দেয়া সরকারি বই জব্দ

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১:৩৫ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২২
জনপদ
A A
টাঙ্গাইলে সরকারি বই জব্দ করে ট্রাকের মধ্যে রাখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের গোপালপুরে ফেরিওয়ালার কাছে বিক্রি করে দেয়া বিপুল পরিমাণ বিনামূল্যের সরকারি পাঠ্যপুস্তক জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ শফিকুল ইসলাম মন্ডল বাদী হয়ে একই প্রতিষ্ঠানের প্রভাষক আকাশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

বুধবার দুপুরে নগদা শিমলা ইউনিয়নের চরচতিলা আলিম মাদরাসা থেকে বস্তাবর্তী বইগুলো নেয়ার সময়, রাস্তার মাঝে জনগণ আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে বিক্রি হওয়া বইগুলো উদ্ধার করেন সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা।

স্থানীয় ইউপি সদস্য আয়নাল হক জানান, বস্তাবন্দি বইগুলো নিয়ে যাবার সময় সন্দেহ হলে, জনগণকে সাথে নিয়ে রাস্তার মাঝে বইগুলো আটক করতে সক্ষম হই।

স্থানীয়রা জানান, মাদরাসার অধ্যক্ষ চাহিদার তুলনায় বেশি পরিমান পাঠ্যপুস্তক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সংগ্রহ করেন। শিক্ষার্থীদের পরিমাণমত পাঠ্যপুস্তক বিতরণের পর অতিরিক্ত পাঠ্যবই ফেরৎ না দিয়ে স্টোররুমে জমা রাখেন। বুধবার সকালে বইগুলো বস্তাবন্দি করে ফেরিওয়ালার কাছে কেজি ধরে বিক্রি করে দেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানাকে সঙ্গে নিয়ে বইগুলো জব্দ করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য অধ্যক্ষ শফিকুল ইসলাম মন্ডলকে ইউএনও’র কার্যালয়ে আনা হয়।

ফেরিওয়ালা আ. গণি মিয়া জানান, ওই মাদরাসার প্রভাষক আকাশ আলীর মাধ্যমে ১৭ টাকা কেজি ধরে ৫হাজার ৯শত টাকায় বইগুলো কিনেন তিনি।

অভিযুক্ত শিক্ষক আকাশ মোবাইল ফোনে প্রতিবেদককে জানান, আড়াই মন বই উধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়াই বিক্রি করা হয়েছে। তবে এজন্য তিনি একা দায়ী নন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে তাৎক্ষনিক ব্যবস্থা নিচ্ছি এবং অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, আমার কাছে অভিযোগ এসেছে। প্রভাশক আকাশের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ: টাঙ্গাইল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাতারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মুখ খুলতে বললেন কেন

পরবর্তী

ঢাকা-টরন্টো ফ্লাইট নিয়ে প্রবাসীদের আগ্রহ, মান নিশ্চিতে পরামর্শ

পরবর্তী
বিশ্লেষকরা ঢাক-টরন্টো ফ্লাইট নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-টরন্টো ফ্লাইট নিয়ে প্রবাসীদের আগ্রহ, মান নিশ্চিতে পরামর্শ

রাষ্ট্রদূতরা পদ্মাসেতু দেখার জন্য টুঙ্গিপাড়ায় আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মাসেতু দেখে টুঙ্গিপাড়ায় ৪৫ রাষ্ট্রদূত

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT