চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে বিএনপির ভোট বর্জন, আ. লীগের বিদ্রোহী প্রার্থী আহত

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১২:৩৯ পূর্বাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

হামলা, সংঘর্ষ ও ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়ার মধ্য টাঙ্গাইলের ভূঞাপুর
পৌরসভার ভোট গ্রহণ চলছে। হামলায় আহত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী
প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম চঞ্চল ও
শ্রমিক লীগ নেতা খায়রুল ইসলাম বাবলু।

অনিয়মের অভিযোগে মধুপুর বিএনপি সমর্থিত প্রার্থী সরকার শহীদ ও গোপালপুরের বিএনপি সমর্থিত জাহাঙ্গীর হোসেন রুবেল নির্বাচন বর্জন ঘোষণা দিয়েছে। এছাড়াও সখিপুর পৌরসভায় বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী মনোয়ার হোসেন সজিব ও জাতীয় পার্টির প্রার্থী আয়নাল হক সিকদার নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

সকাল পৌনে ৯টার দিকে পৌরসভার ৩
নং ওয়ার্ডের বাহাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ
সমর্থিত মেয়র প্রার্থী মাসুদুল হক মাসুদের পক্ষে জাল ভোট দেয়ার অভিযোগ উঠলে
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক
তারিকুল ইসলাম চঞ্চল বাঁধা দিতে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে আওয়ামী লীগের
কর্মীরা তার ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুত্বর আহত হন।

Banglabid

একই
সময়ে ঘাটান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময়
আওয়ামী সমর্থিত প্রার্থীর কর্মী শ্রমিক লীগ নেতা খায়রুল ইসলাম বাবলুর ওপর
হামলা চালানো হয়। বাবলুর অভিযোগ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজহারুল
ইসলামের ২০-২৫ কর্মী তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় আহত দু’জনকেই
প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকাল ১০টার দিকে ভুঞাপুর সরকারি
প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীর কর্মীদের সঙ্গে
বিএনপি সমর্থিত প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ভূঞাপুর উপজেলা
পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাহিনুল ইসলাম তরফদার বাদল আহত
হন। তাকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপরদিকে
কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টেপীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
কেন্দ্রে বিএনপি সমর্থিত লোকজনদের সকাল থেকেই আওয়ামী লীগের লোকজন কেন্দ্রে
ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল
খালেক মন্ডল।

Reneta

কাউন্সিলর প্রার্থীসহ ৩ আওয়ামী লীগ নেতার জেলঃ
ভূঞাপুরে হামলা, সংঘর্ষের ঘটনায় পৌর সভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী
আব্দুর রাজ্জাক তরফদার, জুয়েল তরফদার ও ফরমান আলীকে এক সপ্তাহের কারাদণ্ড
দিয়েছে ভ্রাম্যমান আদালত।

ভোট চলাকালে সংঘর্ষের সময় ভূঞাপুর মডেল সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমান
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা খানম এ সাজা দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পৌর নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT