জনপদ

টাঙ্গাইলে বাসের ধাক্কায় চালকসহ দুইজন নিহত

টাঙ্গাইলে বাসের ধাক্কায় গাড়ি উল্টে গেছে, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে বাসের ধাক্কায় একটি গাড়ি উল্টে গেছে, ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় লড়ির চালকসহ দুইজন নিহত হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন টাঙ্গাইলের দেলদুয়ারের কান্দিলা গ্রামের আক্তার হোসেনের ছেলে বাঁধন ও ফেরদৌসের ছেলে মোমিন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মাদ ইদ্রিচ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালপুরগামী অভি পরিবহনের একটি যাত্রীবাহী বাস মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লড়িকে পিছন দিক থেকে ধাক্কা দেয়।

এতে লড়িতে থাকা বাঁধন ও মোমিন ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

বিষয়:টাঙ্গাইল দুইজন নিহত বাসের ধাক্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…