জনপদ

টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি

টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি, জলাবদ্ধতা বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের বিভিন্ন এলাকা বন্যার পানিতে ডুবে গেছে, সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার কমলেও এখনও বিপৎসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

এরমধ্যে টাঙ্গাইলের ৭ টি উপজেলার দেড় লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়ে মানবেতর জীবন যাপন করছে।

বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিলেও ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ বানভাসীদের।

টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি, মানুষ পানিতে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ অসময়ের এই বন্যায় যমুনা, ধলেশ্বরীসহ সবকটি নদ নদীতে পানি বৃদ্ধির ফলে প্রায় ১৫ দিন ধরে টাঙ্গাইল সদর, বাসাইল, কালিহাতি, ভূঞাপুর, গোপালপুর, নাগরপুর ও মির্জাপুরের নিম্নাঞ্চল বন্যাকবলিত অবস্থায় রয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্তদের তালিকা করে শুকনো খাবার, চাল ও নগদ টাকা বিতরণের কথা জানিয়েছেন টাঙ্গাইল জেলা প্রশাসক ড. আতাউল গণি।

বিষয়:বন্যা পরিস্থিতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…