চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে বন্যার পানিতে ভেসে গেছে দেড়শ’ পুকুরের মাছ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১০:১৬ পূর্বাহ্ণ ০৯, আগস্ট ২০১৬
কৃষি
A A

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রায় দেড় শতাধিক পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এতে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। পুঁজি হারিয়ে এসব এলাকার মৎস্য চাষীদের এখন পথে বসার উপক্রম।

বঙ্গবন্ধু সেতু গাইড বাঁধ এলাকায় সেতু কর্তৃপক্ষের কাছ থেকে ১০৮টি পুকুর লিজ নিয়ে ওই এলাকার মৎস্য চাষীরা মাছের খামার গড়ে তোলেন। এসব পুকুর লিজ নিতে ভ্যাটসহ তাদের খরচ হয় প্রায় পাঁচ কোটি টাকা। এর আশেপাশে ব্যাক্তি মালিকানায় ৫৩টি পুকুরে মাছ চাষ চলছে। সম্প্রতি বন্যায় তলিয়ে গেছে এসব পুকুর।

এলাকার এক মৎস্য চাষী জানান, তার পুকুরে ২৪-২৫ লাখ রেণু পোনা ছিল। হঠাৎ বন্যার পানি এসে সব পোনা ভাসিয়ে নিয়ে যাওয়ায় এখন সংকটে আছেন তিনি। আকস্মিক বন্যায় ঘণ্টাখানেকের মধ্যেই পানি চলে আসায় বাঁধ দেয়া বা অন্য কোনো ব্যবস্থা নেয়ার সুযোগই পাননি বলে জানান তার মতোই আরও বহু চাষী।

মৎস্য চাষীরা জানান, সহযোগিতা ছাড়া তাদের পক্ষে নতুন করে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। স্থায়ীভাবে নদীতে বাঁধ দেয়াসহ বর্তমান অবস্থায় পরিস্থিতি মোকাবেলায় সহায়তা দেয়ার জন্য মৎস্য চাষীরা কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

বন্যায় মৎস্য খাতের ক্ষতির বিষয়ে খোঁজ খবর নিচ্ছে স্থানীয় মৎস্য বিভাগ। ভূঞাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ জানান, এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ‘আশা করছি আমরা সরকারের কাছ থেকে কিছু প্রণোদনা ও সাহায্য-সহযোগিতা পাবো। তখন আমরা ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করব,’ বলেন তিনি।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন ১০৮টি সরকারি পুকুরের বাঁধ নির্মাণ করা হলে মৎস্য চাষে বিপুল সম্ভাবনা তৈরি হবে, জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ: বন্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে অবিবেচক প্রেসিডেন্ট’

পরবর্তী

ভাষা বিড়ম্বনায় পর্যটক থেকে অভিবাসী!

পরবর্তী

ভাষা বিড়ম্বনায় পর্যটক থেকে অভিবাসী!

‘কৃষকের সামাজিক মর্যাদা বাড়ছে’

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT