টাঙ্গাইলে ডিমের মূল্য বৃদ্ধির ও বিদেশী বহুজাতিক কোম্পানীর ডিম ও মুরগীর উৎপাদন বন্ধের দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পোল্ট্রি ইন্ড্রাস্টিজ এসোশিয়েন টাঙ্গাাইল জেলা শাখা। এসময় তারা মহাসড়কে ডিম ভেঙ্গে প্রতিবাদ জানায়।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাস স্টেশন এলাকায় খামারীরা সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় খামারীরা সিপি বাংলাদেশসহ বহুজাতিক কোম্পানীর অবৈধ কার্যক্রম বন্ধ ও ডিমের মূল্য বৃদ্ধিতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আওয়াল, ঘাটাইল উপজেলার সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, এলেঙ্গা শাখার সাধারণ সম্পাদক খন্দকার মাসুদ রানাসহ বিভিন্ন উপজেলার খামারীরা।








