চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে নির্দেশনা অমান্য করে মসজিদে জামাতে নামাজ

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৬:৪৫ অপরাহ্ন ০৭, এপ্রিল ২০২০
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলে মসজিদে নামাজ আদায়ে মানা হচ্ছে না সরকারি নির্দেশনা। নির্দেশনা অমান্য করে জেলার অধিকাংশ মসজিদেই পাঁচজনের অধিক মুসল্লিদের নিয়ে জামাতে নামাজ করতে দেখা গেছে। এ নির্দেশনা ভঙ্গ করে খোদ জেলা-উপজেলা কমপাউন্ডে থাকা প্রায় মসজিদে নামাজ আদায় করার অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, ভূঞাপুরে ইউএনও অফিসের সামনে উপজেলা পরিষদ মসজিদে সরকারি নির্দেশ অমান্য করে দলে দলে মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করছেন। এছাড়া ভূঞাপুর বাসস্ট্যান্ড জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে একই চিত্র দেখা গেছে।

গতকাল করোনাভাইরাস সংক্রমণরোধে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মুসল্লিদের মসজিদের ভেতরে জমায়েত না হয়ে নিজ নিজ বাসস্থানে নামাজ আদায়ের নির্দেশে ও মসজিদ চালু রাখতে পাঁচ ওয়াক্তের নামাজে শুধুমাত্র ইমাম, মোয়াজ্জিন, খাদেমসহ ৫জন এবং জুমআর জামায়াতে অনধিক ১০জন শরিক হতে পারার বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে ধর্ম মন্ত্রনালয়ের এমন নির্দেশ মানা হচ্ছে না মসজিদগুলোতে।

এবিষয়ে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আনিছুর রহমান বলেন, উপজেলার প্রত্যেক মসজিদের ইমামদের মোবাইলে এসএমসের মাধ্যমে অবহিত করা হয়েছে। যদি মসজিদে ৫জনের বেশি মুুসল্লি নামাজ আদায় করতে যান তাহলে সামাজিক দুরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে সেগুলোর চিঠি জেলা-উপজেলায় পাঠানো হয়েছে ব্যবস্থা গ্রহণের জন্য। এছাড়া এলাকাজুড়ে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে। প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী এবিষয়ে সচেতনতার কার্যক্রম পরিচালনা করছে। এরপরও যদি কোন মসজিদে জমায়েত হয়ে নামাজ আদায় করা হয় তাহলে ওই মসজিদের সভাপতির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসটাঙ্গাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ায় সংগীতের মহাযজ্ঞ, গানে-পুরস্কারে ঝলমলে রাত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে ‘উষ্ণ’ অভ্যর্থনা

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় রাশিয়া-চীনের ভেটো

এপ্রিল ৭, ২০২৬

সভাপতির দায়িত্ব নিয়েই তামিম জানালেন নির্বাচন করবেন

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT