জনপদ

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে নিহতের লাশ উদ্ধার, উদ্ধারকারীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষের পর নিহতের লাশ উদ্ধার ও উদ্ধারকারীরা কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোল্ল্যা নামক স্থানে দুই ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক নিহত ও হেলপারসহ তিন জন আহত হয়েছে।

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের নাম মো. হোসেন আলী (৩০), সে ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।

টাঙ্গাইল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে মালবাহী একটি ট্রাক ঠাকুরগাঁও যাওয়ার পথে টাঙ্গাইল মহাসড়কের গোল্ল্যা নামক স্থানে দাড়াঁলে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে সংঘর্ষে ঘটনাস্থলেই চালক নিহত হয়।

এ সময় ট্রাকের হেলপারসহ আরও তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়:টাঙ্গাইল দুই ট্রাকের সংঘর্ষ সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…