টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা মসিন্দা এলাকার জঙ্গি আস্তানা থেকে র্যাবের আটককৃত দুই জঙ্গিকে প্রত্যেকের ৪দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালতে প্রেরণ করেছেনে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক রুপম কুমার দাস।
বুধবার সকালে আসামীদের আদালতে হাজির করে পুলিশ তাদের ৭দিনের রিমান্ড আবেদন করলে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক রুপম কুমার দাস ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সৈকত শাহিন জানান, গত সোমবার রাতে টাঙ্গাইল র্যাব-১২ কালিহাতি থানার এলেঙ্গায় একটি বাড়িতে জঙ্গি সন্দেহে অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র, একটি ড্রোন, স্পিন্টারসহ ২ জঙ্গিকে আটক করে। পরে র্যাব বাদী হয়ে কালিহাতি থানায় একটি মামলা দায়ের করে।







