টাঙ্গাইলে ট্রাক-লড়ির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

ট্রাক-লড়ির মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাক ক্ষতিগ্রস্ত, বেশ কিছু যানবাহন ঘটনাস্থলে উপস্থিত, দুর্ঘটনার স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কের কালিহাতির আনালিয়াবাড়ি এলাকায় ট্রাক-লড়ির মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিনজন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ বিন ছরোয়ার জানান, বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলের লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির চালক নিহত হয়। আহত হয় আরো ৩ জন।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।
প্রাথমিকভাবে আহত, নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






