চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে ট্রাক্টর চালকের মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২০
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের বাসাইলে রেজাউল মিয়া (১৬) নামের এক ট্রাক্টর চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাশিল দক্ষিণপাড়া এলাকার একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর আলম এ তথ্যটি নিশ্চিত করেছেন। রেজাউল সখীপুর উপজেলার যাদবপুর মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

পুলিশ স্থানীয়রা জানান, প্রায় ৪ মাস ধরে রেজাউল তার বোনের বাড়ি বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের আরোহা গ্রাম থেকে উপজেলার কলিয়া গ্রামের মজিবর নামের এক ব্যক্তির ট্রাক্টরের চালক হিসেবে কাজ করে আসছিল। ট্রাক্টর মালিক মজিবর রেজাউলের বেতনের টাকা পরিশোধ করছিল না। টাকা না পাওয়ায় রেজাউল ট্রাক্টর চালানো বাদ দিতে চাইলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে মজিবর ট্রাক্টর চালক রেজাউলকে মারধরের হুমকি দিয়ে আসছিল। বুধবারও রেজাউলের সাথে মজিবরের কথাকাটাকাটি হয়। পরে রাতে রেজাউল তার বোনের বাড়ি আরোহা থেকে নিখোঁজ হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিল দক্ষিণপাড়া এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় রেজাউলের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের নানা আব্দুল রাজ্জাক বলেন, ‘রেজাউলের বেতনের টাকা দিচ্ছিল না ট্রাক্টর মালিক মজিবর। পরে রেজাউল ট্রাক্টর চালানো বাদ দিতে চাইলে মজিবর তাকে মারধরের হুমকি দিয়ে আসছিল। বিষয়টি নিয়ে বুধবারও রেজাউলের সাথে মজিবরের কথাকাটাকাটি হয়। পরে রাত থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। এঘটনায় মজিবরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।’

বাসাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, ‘নিহতের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মরদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুলহ্যামের মূল দলে নয়, বাংলাদেশি ফারহানের নতুন ঠিকানা কোথায়

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

কাকে লক্ষ্য করে সৌদি-পাকিস্তান-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি?

আগস্ট ৮, ২০২৬

বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে প্রাণ গেল ২ জনের

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT