চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে জনবসতিহীন এলাকায় ঘনঘন ট্রেনে কাটা পড়ে মৃত্যু নিয়ে সন্দেহ!

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৫:০৩ অপরাহ্ণ ১০, মে ২০১৭
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলে কালিহাতী উপজেলার সল্লা এলাকার বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাশের রেললাইনের ফাঁকা অংশে ঘনঘন ট্রেনে কাটা পড়ে নিহতের ঘটনা ঘটছে। একই এলাকায় বারবার এমন ঘটনা ঘটায় সাধারণ মানুষের মনে দেখা দিয়েছে প্রশ্ন। অধিকাংশ নিহতের নাম-পরিচয় না পাওয়ায়, হত্যা না দুর্ঘটনা তা নিয়ে সন্দেহ করছেন অনেকে।

স্থানীয় বাসিন্দা আশিকুর রহমান বলেন, এই এলাকায় যে হারে দুর্ঘটনা ঘটছে, তাতে হত্যা করে আলামত গোপন করতে লাশ ট্রেন লাইনের ফাঁকা অংশে ফেলে রাখা হচ্ছে কি’না তা খতিয়ে দেখা দরকার।

একই এলাকায় গতকালও অজ্ঞাত ১৫ বছরের এক কিশোর এবং আজ ৩০ বছরের এক মহিলা ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে।

কালিহাতীর সল্লা এলাকার যে অংশে দুর্ঘটনা ঘটছে তা ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক লাগোয়া জনবসতীহীন ফাঁকা জায়গায়। জনবসতিহীন এমন ফাঁকা জায়গায় বারবার দুর্ঘটনার কারণ খুঁজে পাচ্ছেন না স্থানীয়রা।

এবিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আছাবুর রহমান বলেন, রেললাইন ও তার সংলগ্ন এলাকা দায়িত্ব বাংলাদেশ রেলওয়ে পুলিশের। বিষয়টি তাদের তদন্তের আওতায়। এবিষয়ে আমরা তদন্ত ও মন্তব্য করতে পারিনা। তবে এটা সত্য ওই অংশে ঘনঘন এমন ঘটনা ঘটছে। যার কারনে সাধারণ মানুষ মনে সন্দেহের সৃষ্টি হয়েছে।

গতকাল ৯ মে সকালে উপজেলার সল্লা ইউনিয়নের কামাক্ষা মোড় নামক স্থানে ট্রেনে কাটা পড়া দ্বিখন্ডিত এক কিশোরের মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এসময় ওই কিশোরের গলায় ও কোমরে দু’টি প্লাষ্টিকের রশি দেখতে পান তারা। প্লাষ্টিকের মোটা রশিতে দু’টি বড় তাবিজ বাঁধা ছিলো। সুতার পরিবর্তে প্লাষ্টিকের রশিতে তাবিজ বাঁধা থাকায় এলাকাবাসীর সন্দেহ হয়।

Reneta

কেউ তাকে হত্যা করে আলামত গোপন করতে ট্রেন লাইনে ফেলে গেছে বলেও ধারণা করছেন তারা। ওই স্থানে তার মরদেহ পাওয়া গেলেও তাকে কেউ চেনে না। পরে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ঢাকায় নিয়ে যায়। আজ রাতের কোন সময় সল্লা এলাকার হাতিয়ার ফাঁকা অংশে ট্রেনে কাটা পড়ে নিহত হয় অজ্ঞাত ৩০ বছরের এক নারী। এঘটানাতেও নিহতের নাম পরিচয় জানাতে পারেনি কেউ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের স্টাফ মুসলেম উদ্দিন বলেন, উপজেলার হাতিয়ায় রাতে কোন এক সময় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়। আজ বুধবার সকালে আমরা বিষয়টি জানতে পারি। এ ঘটনায় লাশ উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। তবে ট্রেনটির নাম ও ঘনঘন দুর্ঘটানার বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলরেললাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT