জনপদ

টাঙ্গাইলে চলন্ত ট্রেনে ঢিল, আহত দুই

টাঙ্গাইলে চলন্ত ট্রেনে ঢিল, আহত দুই

টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় চলন্ত ট্রেনে দুর্বৃত্তের ছোঁড়া পাথরের আঘাতে দুই ট্রেন যাত্রী গুরুতর আহত হয়েছে। আজ বিকেল চারটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী রাজশাহী মেইল ট্রেনে এ ঘটনাটি ঘটে। এরমধ্যে গুরুতর আহত বেলাল হোসেনের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলায় ও অপর আহত ওসমানের বাড়ি রাজশাহীর মোহনপুর এলাকায় বলে জানা গেছে।

মির্জাপুর রেলওয়ে স্টেশন মাষ্টার এসএম বকুল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মেইল ট্রেনটি টাঙ্গাইলের মির্জাপুর এলাকার ৩৪ নাম্বার পিলারের কাছে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা ট্রেনের বগি লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। এসময় বেলাল নামের এক বৃদ্ধের নাকে ও ওসমান নামের একজনের হাতে পাথরের আঘাত লাগে। এ ঘটনায় ট্রেনের অন্য যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে।

পরে গুরুতর আহত বেলালকে প্রাথমিক চিকিৎসা শেষে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক নারায়ণ চন্দ্র সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সন্ধ্যার দিকে আমাদের জরুরী বিভাগে নাকে আঘাত পেয়ে বেলাল নামের এক লোক আসেন। তার নাকের আঘাত গুরুতর। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছেন।

বিষয়:রেলওয়ে স্টেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…