জনপদ

টাঙ্গাইলে করোনায় ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু

চট্টগ্রাম চিলি সার্টিফিকেট অফিসের প্রবেশদ্বার, গাড়ি ও মোটরসাইকেল পার্কিং. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম চিলি সার্টিফিকেট অফিসের প্রবেশদ্বার, গাড়ি ও মোটরসাইকেল পার্কিং দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

নতুন করে জেলায় ২৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৬৪৬টি নমুনা পরীক্ষার রিপোর্টে ২৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৩৯ দশমিক ৩১ ভাগ।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৫৭৫ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছে ৫ হাজার ৫৯ জন। সর্বমোট মারা গেছে ১৪৬ জন। জেলার হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১২১ জন।

এদের মধ্যে টাঙ্গাইল জেনালের হাসপাতালে ৮১ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ৭ জন।

বিষয়:করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসটাঙ্গাইল
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…