জনপদ

টাঙ্গাইলে এমপি’র বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে বিক্ষােভ অব্যাহত

টাঙ্গাইলে এমপি'র বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে একটি জনসমাবেশে এমপি’র বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে বিক্ষোভকারীরা অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাংসদ ছাট মনির বিরুদ্ধে গোপালপুর উপজেলা চেয়ারম্যানকে হত্যার হুমকি মিথ্যা দাবি করে বিক্ষােভ সমাবেশ করেছে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার ২১ এপ্রিল দুপুরে ভূঞাপুর আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষােভ মিছিল বের হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে সেখানে সমাবেশের আয়ােজন করা হয়।

সমাবেশে বক্তারা স্থানীয় সাংসদের বিরুদ্ধে আনা গােপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডুকে হত্যার হুমকি মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও অপপ্রচার দাবি করে প্রতিবাদ জানায়।

সমাবেশ বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তােতা, সহ-সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, ফলদা ইউনিয়ন পরিষেদ চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু।

এছাড়া সমাবেশ ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, কষক লীগসহ বিভিন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

একই দাবিতে গতকাল গোপালপুরেও আওয়ামী লীগের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে।

গত ১৭ এপ্রিল গােপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু জেলা প্রশাসকের মাধ্যম প্রধানমন্ত্রী বরাবর সাংসদ ছাট মনির কর্তক হত্যার হুমকির অভিযােগ করেন।

এরপর থেকেই অভিযোগটি মিথ্যা ও বানোয়াট দাবি করে বিক্ষোভ অব্যাহত রেখেছে ভূঞাপুর-গোপালপুর উপজেলা আওয়ামী লীগ।

বিষয়:প্রতিবাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…