চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে গণধোলাইয়ের শিকার ৩ পুলিশ

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৯:৩৯ পূর্বাহ্ণ ২৯, নভেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের সখিপুরে নিরীহ ব্যক্তির পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টাকালে মির্জাপুরের বাশতৈল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই রিয়াজুলসহ তিন পুলিশ সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এসময় তাদের তথ্য দিয়ে সাহায্যকারী এক ব্যক্তিও গণধোলাইয়ের শিকার হয়।  

টাঙ্গাইলের মির্জাপুরের বাশতৈল ফাঁড়ির পুলিশ সদস্যরা পাশ্ববর্তী উপজেলা সখিপুরের ভাতকুড়াচালার ফরহাদ মিয়ার ছেলে বজলুকে দীর্ঘদিন ধরে নিরীহ মানুষকে ইয়াবা দিয়ে ফাঁসানোর জন্য নানা প্রলোভন ও চাপ প্রয়োগ করতে থাকে।

এতে বজলু রাজী হওয়ায় তাকে নানা ভয়ভীতি দেখায় তারা। এর ধারাবাহিকতায় গতকাল বিকালে বাঁশতৈল ফাঁড়ির ইনচার্জ রিয়াজুল ইসলামের নেতৃত্বে কনস্টেবল গোপাল সাহা, মো. রাসেল, তোজাম্মেল, হালিম ও সোর্স হাসান মিয়া সাধারণ মানুষকে ইয়াবা দিয়ে ফাঁসানোর জন্য বজলুকে চাপ প্রয়োগ করে।

এসময় বজলু রাজী না হওয়ায় তাকে পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে তারা। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে পুলিশ সদস্যদের আটক করে রাজাবাড়ি বাজারে নিয়ে যায়। এসময় পালিয়ে যায় তোজাম্মেল ও হালিম নামের দুই পুলিশ সদস্যা। পরে উত্তেজিত জনতা গণধোলই দিয়ে একটি কক্ষে আটকে রাখে তাদের। উদ্ধার করা হয় মানুষকে ফাঁসানোর জন্য আনা ২৫ পিস ইয়াবা।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে সখিপুর এবং মির্জাপুর থানা পুলিশ। স্থানীয়দের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে শান্ত হয় উত্তেজিত জনতা।

বিষয়টি আগেই স্থানীয়দের অবহিত করে রাখে বজলু। পুলিশের প্রতিনিয়ত অনৈতিক কর্মকাণ্ডে ক্ষোভে ফুঁসছিলো তারা। এভাবে যেন আর কোন মানুষকে মাদক দিয়ে ফাঁসাতে না পারে তার জন্য অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তাদের।

Reneta

এ ঘটনায় সখিপুর থানা পুলিশের উপ-পরিদর্শক আইনুল হক বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেছে। অপর পলাতাক দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াবা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT