চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে টাঙ্গাইলে ৩ ব্যবসায়ীকে তুলে নেয়ার অভিযোগ

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১০:৩৩ অপরাহ্ণ ১৫, জুন ২০১৭
অপরাধ, জনপদ, টাঙ্গাইল
A A
আব্দুল মান্নান, শমসের ফকির, জহুরুল ইসলাম (বাম থেকে)

আব্দুল মান্নান, শমসের ফকির, জহুরুল ইসলাম (বাম থেকে)

টাঙ্গাইলের ভূঞাপুরে তিন দিনের ব্যবধানে আব্দুল মান্নান (৩৬), জহুরুল ইসলাম (৩৫) ও শমসের ফকির (৩৭) নামে তিন ফার্নিচার ব্যবসায়িকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এমনটাই দাবি তাদের পরিবারের। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আটকের বিষয়টি অস্বীকার করা হয়েছে।

উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়া পাড়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে আব্দুল মান্নান স্থানীয় মাটিকাটা বাজারে ফার্নিচারের ব্যবসা করতেন। সোমবার ভোরে একটি মাইক্রোবাসযোগে ৮-১০ জন লোক এসে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।

মান্নানের পরিবারের পক্ষ থেকে সারাদিন ভূঞাপুর থানা, টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‌্যাব-১২ সহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে ওইদিন রাতেই ভূঞাপুর থানায় একটি সাধারন ডায়েরি করা হয়। তিনদিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান মেলেনি।

Banglabid

নাটোর জেলার সদর উপজেলার তেলকুপি গ্রামের আব্দুল মান্নানের ছেলে জহুরুল ইসলাম ও ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের খড়ক গ্রামের মতি ফকিরের ছেলে শমসের ফকির ভূঞাপুর পৌর এলাকার ফসলান্দী কলেজ গেটের নিকট দীর্ঘদিন যাবৎ তাকওয়া ও সৌখিন নামে দু’টি ফার্নিচারের দোকান করে আসছে।

বুধবার রাত সাড়ে ৮ টার দিকে নিজ ফার্নিচারের দোকান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মাইক্রোবাস যোগে ৭-৮ জনের একটি দল জহুরুল ইসলাম ও শমশের ফকিরকে একই কায়দায় তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় ওই রাতেই পৃথক দু’টি সাধারন ডায়েরি করা হয়। বৃহস্পতিবার দিনভর উভয়ের পরিবারের পক্ষ থেকে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‌্যাব-১২সহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হলেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।

ভূঞাপুর থানার ওসি এ.কে.এম কাউছার চৌধুরী
Reneta

ঘটনার বিবরণ দিয়ে নিখোঁজ মান্নানের পরিবার জানায়, তিন-চার বছর ধরে জহুরুল খানের সাথে সম্পর্ক তৈরি হওয়ার সাথে সাথে পাল্টে যায় মান্নানের জীবনযাত্রা।

আব্দুল মান্নান, জহুরুল ইসলাম ও শমসের ফকিরের বিষয়ে পরিবারের পক্ষ থেকে পৃথক তিনটি সাধারন ডায়েরি করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক তুলে নেয়ার বিষয়ে অবগত নন বলে জানান ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম কাউছার চৌধুরী। দ্রুত রহস্য উৎঘাটনের কথা জানালেন এই কর্মকর্তা।

তাদের তুলে নেয়ার পর থেকে এখন পর্যন্ত কোন প্রকার মুক্তিপণ না চাওয়ায় এবং গত কয়েক বছর ধরে তাদের চালচলন ও জীবনযাত্রায় আমুল পরিবর্তন লক্ষণীয় হওয়ায় তাদের জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টিকেও খতিয়ে দেখার দাবি এলাকাবাসীর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT