চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলেও রিজেন্ট চেয়ারম্যান সাহেদের প্রতারণার জাল

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১:৩৩ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল, বাংলাদেশ
A A

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের প্রতারণার জাল কেবল স্বাস্থ্যখাত বা রাজধানীতেই সীমাবদ্ধ নয়। নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর বড় কর্তা বা মন্ত্রী-এমপির সহযোগী পরিচয়ে সারা দেশেই চালিয়েছে রমরমা প্রতারণা বাণিজ্য। ঢাকার বাইরেও বেরিয়ে এসেছে তার ভয়াবহ প্রতারণার চিত্র।

করোনা আক্রান্ত রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে কয়েকদিন ধরেই আলোচনায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ। প্রভাব খাটিয়ে এমন কোন অপকর্ম নেই যা করেনি সে। এবার ঢাকা থেকে ১৩০ কিলোমিটার দূরের টাঙ্গাইলে পাওয়া গেলো তার প্রতারণার ভয়াবহ চিত্র।

অমলেশ ঘোষ। গোবিন্দাসী এলাকার মাটি খনন ব্যবসায়ী। গত বছরের শুরুর দিকে রিজেন্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্ট কেসিএ’র অধীনে নদী খননের জন্য চুক্তিবদ্ধ হয়। কাজ শুরু হলে এক পর্যায়ে ২১ লাখ ৭৪ টাকা টাকা বকেয়া হয় রিজেন্টের কাছে। টাকা চাইতে গেলে আসে মৃত্যুর হুমকি।

অমলেশ ঘোষ বলেন, ঘটনা তুলে ধরতে পারি নাই। কারণ, আমাকে টাঙ্গাইল ডিবি অফিস, এসপি অফিস থেকে ফোন দিয়ে হুমকি দেয়া হয়েছিল। আমি তাদের বলেছি আমার পাওনা টাকা দিচ্ছে না বলে আমি গাড়ি বন্ধ করে দিয়েছি। তারা বলেছে ঘটনা মিটমাট না করলে আমাকে তুলে নিয়ে যাওয়া হবে। পরে উত্তরা থানায় মামলা করতে গেলে সেখান থেকে এসআই বিকাশ কুমার পাল আমাকে হুমকি দিয়েছেন। আমাকে বলা হয়, সাহেদের হাত কত লম্বা, কার সঙ্গে উনার ওঠা-বসা জানেন? এত সাহস কই পাইলেন? পরে আমি অনেক কষ্টে এফআইআর করলে সাহেদ আমাকে বলে যে, আমাকে টাকা দিবে না। আমার নামে ১০টা মামলা দেবে। এমন মামলা দেবে যেন জেল থেকে বের হতে না পারি। আমরা তো সাধারণ মানুষ, এতদূর যেতে পারি না। জিডি করার পর হুমকি দেয়া হয়েছে। আমি তো আমার এতোগুলা পাওনা টাকা পাচ্ছি না। এটার তো কোন সমাধান হলো না। আমরা কার কাছ যাবো?

সাহেদ ও অমলেশের কল রেকর্ডে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ বলেছিলেন, ‘তুমি যদি বিভিন্নজনের কাছে গিয়ে কথা বল তাহলে তোমাকে একটা টাকাও দিবো না, দেখি তুমি কী করতে পারো। তুমি নাকি বলছো আমার নামে জিডি করবা, আমি যদি চাই তোমাকে ধরতে পারবো। তোমাকে যদি এখন আমি চাই তথ্য মামলায় ফাঁসিয়ে দিতে পারবো। আমার ১-২ লাখ টাকা খরচ হবে, তুমি তখন একটা টাকাও পাবা না।’

সাহেদ পলাতক। তবুও তার ভয়ে মুখ খুলতে চান না অমলেশ। অনেক চেষ্টায় বেরিয়ে আসলো সাহেদের অপকর্মের নানান ফিরিস্তি। অমলেশ ঘোষ বলেন, ‘নাটোরে খাল খননের কাজে আমার থেকে ভেকু গাড়ি নিসিলো ৫টা, বিল হয়েছে ৫ লাখ টাকা আমাকে দিসে ১ লাখ, ৪ লাখ টাকাই বাকি। এখন যদি সাহেদ গ্রেপ্তার হয়, তারপর সে যে বের হয়ে আমাকে মেরে ফেলবে না তার গ্যারান্টি কী? আমার অনুরোধ আমাকে যেন জীবনের নিরাপত্তা দেয়া হয়। সাহেদ একা না তার আরও লোক আছে। প্রশাসন, থানা-পুলিশ, রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে সব জায়গায় তার লোক আছে।’

Reneta

ব্যাংকিং প্রতিষ্ঠানও নিয়মনীতি অমান্য করে চলতেন সাহেদের নির্দেশ মত। হিসাবের বিপরীতে টাকা জমা থাকলেও সাহেদের অনুমতি ছাড়া মিলতো না টাকা। অমলেশ আরও জানান, ‘আমাকে তারিখ ছাড়াই চেক দেয়া হয় যা দিয়ে আমি ব্যাংক থেকে টাকা তুলতে পারিনি। প্রিমিয়ার ব্যাংকের এলেঙ্গা ব্র্যাঞ্চে গেলে তারা আমাকে বলে সাহেদকে ফোন দিতে। তিনি না বললে টাকা দিবে না। আমি বললাম আমি টাকা পাই বলেই তো আমাকে চেক দেয়া হয়েছে। আমি ২০-২৫ বার গিয়ে ফেরত আসছি। উত্তরা ব্রাঞ্চেও একই অবস্থা। আমি নিশ্চিত ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে তার লিঁয়াজো আছে।’

সাহেদের হুমকির বিষয়ে উত্তরা থানায় জিডি করলে উল্টো পুলিশের কাছ থেকেই আসে হুমকি। যদিও পুলিশের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। উত্তরা পশ্চিম থানার উপ পরিদর্শক (এসআই) বিকাশ পালকে ফোন করলে তিনি বলেন, ‘অমলেশ কে? আমি তো তাকে চিনিই না। উনার চেহারাই আমি কখনো দেখিনি। যেখানে কথাই বলিনি সেখানে স্বীকার করার প্রশ্নই আসে না। উনাদের কাছে কোন প্রমাণ থাকলে আমার সিনিয়র স্যারদের কাছে অভিযোগ নিয়ে যেতে বলেন। আর সাহেদ সাহেবের কথা বলছেন, আমি জীবনে মাত্র একবার উনাকে দেখেছি।’

ব্যবসায়িক অংশীদাররাও রক্ষা পায়নি সাহেদের হাত থেকে। বিভিন্ন সময়ে পাওনা টাকা দেয়ার কথা বলে ঢাকা অফিসের টর্চার সেলে নিয়ে নির্যাতনের অভিযোগ আছে তার বিরুদ্ধে। তাদের একজন বলেন, ‘উনি এভাবে আমাকে বলেছেন যে, আমাদের সাথে কথা বলতে হলে সিটি মেয়র লেভেলের হতে হবে, এসপি-ডিসি কিছু না, আমরা মন্ত্রী রদবদল করি। আপনারা এই টাকা আর পাবেন না। যদি টাকা চান তাহলে অংশীদার যারাই আছেন বাংলাদেশের যে প্রান্তেই থাকুক না কেন ধরে গুম করবো।’

আরও একজন ব্যবসায়ীক অংশীদার জানান, ‘সাহেদ সাহেবের বাসায় যাওয়ার পর আমাদের প্রণব মুখার্জি, স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির সঙ্গে ছবি দেখিয়ে বলে আমি কাদের সঙ্গে চলি বুঝছো। আমার হাত অনেক লম্বা। আমাদের বলে একটা টাকাও পাবা না। যদি টাকা চাও ১০টা করে মামলা দেয়া হবে। তার গানম্যানদের দিয়েও আমাদের ভয় দেখানো হয়। সে তো এখনও গ্রেপ্তার হয়নি। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই।’এদিকে, সাহেদের ক্ষমতার অপব্যহারে সহায়তাকারী সকলকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী এলাকাবাসীর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলমো. সাহেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর মতিঝিল-সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রা/সী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীসহ গ্রে/প্তার

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় গ্যাস সংকটে ভোগান্তিতে এলাকাবাসী

জুলাই ১৮, ২০২৬

চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT