চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টাইলার রেক বেঁচে আছেন!’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

‘এক্সট্র্যাকশন টু’র শুটিং শুরুর খবর দিলেন অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। পরিচালক স্যাম হারগ্রেভের সঙ্গে এখন চেক রিপাবলিকের প্রাগে আছেন তিনি। সামাজিক মাধ্যমে অভিনেতা একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে বরফের মাঝে তীব্র বাতাসে ট্রেনে চড়ে কোথাও যেতে দেখা গেছে তাকে।

ভিডিওর ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘এক্সট্র্যাকশন টু!!! টাইলার রেক বেঁচে আছেন! কীভাবে সম্ভব ভাবছেন? দেখতে হলে অপেক্ষা করতে হবে।’

ভিডিওতে ক্রিস হেমসওয়ার্থের সঙ্গে স্টান্টম্যান থেকে ডিরেক্টর বনে যাওয়া স্যাম হারগ্রেভও ছিলেন। তিনি ‘এক্সট্রাকশন’ পরিচালনা করেছিলেন। ভিডিওতে অভিনেতা বলেন, ‘এক্সট্র্যাকশন টু-এর শুটিংয়ের প্রথম দিনে নির্মাতা স্যাম হারগ্রেভের সঙ্গে। আমরা প্রাগে। আগের ছবির চাইতে দুটি বিষয় পুরো আলাদা। একটি হলো, খুবই ঠাণ্ডা। দ্বিতীয়টি হলো, আমি বেঁচে আছি। কীভাবে? জানতে হলে ছবিটি দেখতে হবে।’

‘এক্সট্র্যাকশন’-এর শেষে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশের একটি বুড়িগঙ্গা ব্রিজ থেকে পানিতে পড়ে যেতে দেখা যায় টাইলরকে। এরপরেই অভির কণ্ঠে শোনা যায় ‘আপনি নদীতে পড়ে গেছেন বলে ডুবে যাননি, আপনি ডুবে আছেন বলে ডুবে গেছেন’। তারপর টাইলরের জ্ঞান ফিরে এবং তিনি সাঁতরে ওঠেন।

জানা গেছে, ‘এক্সট্র্যাকশন’ এর তুলনায় এর সিকুয়েলে আরও অনেক বেশি স্ট্যান্ট ও অ্যাকশন থাকবে। যা ছবিটির প্রতি দর্শকদের আকর্ষণ আরো বাড়িয়ে তুলবে।

‘এক্সট্র্যাকশন’ ছবিটির কাহিনী মূলত বাংলাদেশের রাজধানী ঢাকাকে ঘিরে সাজানো হয়েছিল। মুম্বাইয়ের এক গ্যাংস্টারের ছেলেকে অপহরণ করে ঢাকায় আটকে রাখে বাংলাদেশের এক গ্যাংস্টার। সেই ছেলেকে ঢাকা থেকে উদ্ধার করতে আনা হয় একজন মার্সেনারি ক্রিস হেমসওয়ার্থকে। ছবিতে যাকে ‘টাইলর রেক’ চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এরপর চলে একের পর এক অভিযান।

Reneta

ক্রিস হেমসওয়ার্থ ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন হলিউডের ডেভিড হারবার, ড্রেক লুকের মতো তারকারা। এছাড়া বলিউড থেকে দেখা গিয়েছিল পঙ্কজ ত্রিপাঠি ও রনদীপ হুদার মতো অভিনেতাদের।

View this post on Instagram

 

A post shared by The Russo Brothers (@therussobrothers)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক্সট্র্যাকশনএক্সট্র্যাকশন টু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকান চাপের মুখে লড়ে কোয়ার্টারে গেল ১০ জনের ইংল্যান্ড

জুলাই ৬, ২০২৬

সর্বস্তরের শ্রদ্ধার জন্য আজ ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

জুলাই ৬, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

জুলাই ৬, ২০২৬

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT