এশিয়া কাপে আজকের ম্যাচে টাইগারদের বিপক্ষে বোলিং পারফরমেন্স নিয়ে শঙ্কিত শ্রীলঙ্কা। কারণ তাদের বোলিংয়ের মূল ভরসা অধিনায়ক লাসিথ মালিঙ্গা হাঁটুর ইনজুরির জন্য আজকের ম্যাচে খেলতে পারছে না।
প্রথম ম্যাচে পুরোপুরি ফিট ছিলেন না তিনি। দলের স্বার্থের কথা চিন্তা করে কিছুটা ঝুঁকি নিয়ে ম্যাচ খেলতে নেমেছিলেন। গত দুই দিনে তার হাঁটু পুরোপুরি সেরে উঠে নি।
সকালে অবশ্য জানানো হয়েছিল কিছুটা ঝুঁকি নিয়েও খেলবে মালিঙ্গা, পরে তার অবস্থা খারাপ থাকায় লঙ্কান টিম ম্যানেজমেন্ট মালিঙ্গাকে নিয়ে ঝুঁকি নেয়নি।মালিঙ্গার জায়গায় মূল একাদশ রয়েছেন থিসারা পেরেরা।
আজ লঙ্কানদের নেতৃত্ব দিচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। লঙ্কান বোলিং শিবিরেও রয়েছে দুশ্চিন্তার ছাপ। ঘরের মাঠে লঙ্কান এই বোলিংয়ের বিপক্ষে আগ্রাসী ভূমিকা দেখা যেতে পারে সৌম্য সাকিব সাব্বিরদের।
মালিঙ্গা বিহীন লঙ্কান বোলিং অ্যাট্রাকে গর্জে উঠবে টাইগারদের ব্যাটিং এমনটাই প্রত্যাশা টাইগার ক্রিকেট ভক্তদের।







