বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল চট্টগ্রামে পৌঁছেছে। এ সফরে তারা চট্টগ্রামে একটি ওয়ান ডে এবং একটি টেস্ট ম্যাচ খেলবে।
সোমবার বিকেলে একই ফ্লাইটে চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা দল। স্থানীয় ক্রীড়া সংগঠকরা তাঁদের অভ্যর্থনা জানান। ১৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ান ডে ম্যাচ হবে। তিন ম্যাচের সিরিজ ১-১ এ অমীমাংসিত রয়েছে।
একই ভেন্যুতে ২১ জুলাই শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।







