এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ সবখানেই তাই ক্রিকেট উত্তেজনার রেশ। সেই উত্তেজনা স্পর্শ করেছে ঢাকার মার্কিন দূতাবাসের প্রাণোচ্ছল কর্মীদের।
চলো বাংলাদেশ (গো টাইগারস) শিরোনামের এক ভিডিও বার্তায় টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট আর তার সহকর্মীরা।
ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজ এবং ইউটিউবে পোস্ট করা ওই ভিডিওতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, “এশিয়া কাপের ফাইনালে আমরা সবাই টাইগারদের সঙ্গে আছি। আপনাদের জন্য শুভকামনা, … চলো বাংলাদেশ”।
ভিডিওটিতে বাংলাদেশ দলের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য কর্মকর্তা এবং লাল-সবুজের জার্সি গায়ে তরুণ কর্মীরাও।







